Monday, June 15, 2026

বলেন কী, ছেলের এনগেজমেন্ট? কিছুই জানতাম না!

Date:

Share post:

ছেলে বিদেশি কায়দায় প্রপোজ করে আংটি পরিয়ে দিয়েছেন প্রেমিকাকে। তাও দেশে নয়, দুবাইয়ে ছুটি কাটাতে গিয়ে। সোশ্যাল মিডিয়ায় ঘটা করে তা পোস্ট করে পাত্রী লিখলেন “উই আর এনগেজড”।

হার্দিক পান্ডে আর নাতাশা স্ট্যানকোভিচের এনগেজমেন্টের ছবি চতুর্দিকে ছড়িয়ে পড়ে সপ্তাহ খানেক আগেই। কিন্তু হাটে হাঁড়ি ভাঙার ভঙ্গিতে হার্দিকের বাবা বললেন, ছেলের এনগেজমেন্ট? আমি তো কিছুই জানি না! নাতাশা সম্বন্ধে অবশ্য ভাল কথাই বলেছেন। ‘নাতাশা বেশ ভাল মেয়ে। মুম্বইতে ওর সঙ্গে বেশ কয়েকবার দেখা হয়েছে, কথা হয়েছে, গল্প হয়েছে। এটাও জানি ওরা ছুটি কাটাতে দুবাই যাচ্ছে। কিন্তু বাগদান পর্ব সেরে ফেলবে, এটা আমরা মোটেই জানতাম না। আপনাদের মতো আমরাও বিস্মিত। ওদের বাগদান হয়ে যাওয়ার পর খবর পেয়েছি,’ হিমাংশু জানিয়েছেন। আর বিয়ে? ভারতের এই ক্রিকেট অলরাউন্ডারের বাবা এবার সপ্রতিভ। বললেন, এখনও আমাদের কাছে শুধু এই খবরটাই রয়েছে। এ নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। কিন্তু হ্যাঁ, আমি নিশ্চিত, ব্যাপারটা দ্রুতই হবে।

হার্দিকের এক ঘনিষ্ঠ বন্ধু যাঁকে ক্রিকেট স্টার দুবাইতে আমন্ত্রণ করা সত্ত্বেও যেতে পারেননি, তিনি বলেন, এখনই ওরা বিয়ে করবে না নিশ্চিত। মনে হয় এ বছরের শেষে কিংবা ২০২১-এ ওরা গাঁটছড়া বাঁধবে।

নাতাশার নাম প্রথম উঠে আসে টিভি শো নাচ বলিয়ে’ আর ‘বিগ বস’ ধারাবাহিক থেকে। সেই সময়ে তার বয়ফ্রেন্ড অ্যালি গোনি। এছাড়া বেশ কিছু মিউজিক ভিডিও মারফত সামান্য জনপ্রিয়তাও পান। যদিও কোনও সোপ অপেরা বা ফিল্মে এখনও সুযোগ মেলেনি নাতাশার।

নতুন বছরের প্রথম দিনে দুবাইয়ে ইয়টে চেপে নাতাশাকে হাঁটু মুড়ে প্রপোজ করেন হার্দিক। পরিয়ে দেন আংটি। ব্যাক গ্রাউন্ডে তখন বেজে চলেছে বহুল প্রচলিত সেই গান… ম্যায় তেরা, তু মেরি জানে, সারা হিন্দুস্তান… ঠিক যেমন সিনেমায় হয়।

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...