Thursday, May 28, 2026

নো সিএএ-এনআরসি, মহারাষ্ট্রের মন্ত্রীও জানিয়ে দিলেন

Date:

Share post:

‘নো সিএএ’ আওয়াজ আগেই উঠেছিল। এবার আর এক কদম এগিয়ে মহারাষ্ট্র সরকারের স্কুল শিক্ষামন্ত্রী বর্ষা গায়কোয়াড় জানিয়ে দিলেন, তাঁরা চেষ্টা করবেন যাতে রাজ্যে সংশোধিত নাগরিকত্ব আইন লাগু না হয়।

ছাত্র পরিষদ, ছাত্র ভারতী সহ বিভিন্ন ছাত্র সংগঠনের এনআরসি-সিএএ বিরোধী সম্মেলন আয়োজন করা হয়েছিল রবিবার। সেখানেই বর্ষা এই মন্তব্য করেন। কংগ্রেস নেত্রী বলেন, সংবিধান তৈরি করেছিলেন বাবাসাহেব আম্বেদকর। এনআরসি-সিএএ সেই সংবিধানের বিরোধী। আমি এখানে এসেছি এই কথাই বলতে যে মহারাষ্ট্র সরকার চেষ্টা করবে এই দুই আইন যাতে রাজ্যে লাগু না হয়। দেশের পড়ুয়া সমাজ এর বিরোধিতায় নেমেছে। কেন্দ্র দেখুক কীভাবে উত্তাল হয়েছে দেশ।

Related articles

বিএসএফ-এর হাতে আরও জমি হস্তান্তর রাজ্যের: জানালেন মুখ্যমন্ত্রী

সীমান্তবর্তী জেলাগুলি থেকে প্রয়োজনীয় জমি বিএসএফ-এর হাতে হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর...

IPL: ব্যাটিং তাণ্ডবে নয়া রেকর্ড বৈভবের, হায়দরাবাদকে হেলায় হারাল রাজস্থান

আইপিএলে(IPL) সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে এলিমিনেটরে খেলতে নেমেছিল রাজস্থান রয়্যালস। এই ম্যাচে  ৪৭ রানে জয় পেল রাজস্থান। তবে দলের...

শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী: পরিচালক অনীক দত্তের অন্তিম যাত্রা বৃহস্পতিবার

দৃঢ়চেতা পরিচালক অনীক দত্তের আচমকা প্রয়াণে শোকস্তব্ধ টলিউড। তাঁর মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্তে নেমেছে লালবাজারের হোমিসাউড শাখা।...

কর্মীদের পাশে দাঁড়ানো থেকে আইনি লড়াই, রবিবার কালীঘাটে দিকনির্দেশ দেবেন মমতা

রবিবার পরিষদীয় দলের বৈঠক হবে কালীঘাটে। এই বৈঠকে পরবর্তী দিকনির্দেশনা দেবেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুদিন ধরেই কালীঘাটের বাসভবনে...