Monday, June 15, 2026

টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বরেকর্ড থেকে মাত্র এক রান দূরে কোহলি

Date:

Share post:

বিরাট কোহলি মাঠে নামবেন অথচ কোনও রেকর্ড তৈরি হবে না, এমনটা এখন ভাবনারও অতীত। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৯৪ রানে অপরাজিত থেকে একগুচ্ছ রেকর্ড ঝুলিতে ভরেছিলেন।বুধবারও একইরকম সুযোগ তাঁর সামনে।
গুয়াহাটিতে প্রথম ম্যাচ বৃষ্টিতে পণ্ড হয়ে গিয়েছে।আর কয়েক ঘন্টা পরেই ইন্দোরের হোলকার স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে আজ দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে টিম ইন্ডিয়া।আজ আর মাত্র এক রান করতে পারলেই টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বরেকর্ড করবেন ভারত অধিনায়ক কোহলি।এই মুহূর্তে বিরাট কোহলি এবং রোহিত শর্মা দু’জনেই ২৬৩৩ রান করে যৌথভাবে এক নম্বরে রয়েছেন।
শ্রীলঙ্কার বিরুদ্ধে এই সিরিজে বিশ্রামে রয়েছেন রোহিত শর্মা।রোহিত না থাকায় আর মাত্র এক রান। তাহলেই নতুন বছরের শুরুতেই টি টোয়েন্টি ক্রিকেটে নতুন মাইলফলক ছুঁয়ে ফেলবেন ভারত অধিনায়ক।
গত মাসে ওয়েস্ট ইন্ডিজ-এর বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজেও দুরন্ত ছন্দে ছিলেন বিরাট। প্রথম খেলায় ৫০ বলে ৯৪ রান করেন তিনি। তৃতীয় খেলাতেও ২৯ বলে ৭০ রানে অপরাজিত থাকেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ-এর বিরুদ্ধে সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন বিরাটই। টি টোয়েন্টি বিশ্বকাপের আগে শ্রীলঙ্কা সিরিজ-এ এই ফর্মই ধরে রাখতে চাইবেন কোহলি।
এরই পাশাপাশি, ঘরের মাঠে টি-টোয়েন্টিতে বর্তমানে ৯৭৫ রানের মালিক কোহলি। আর ২৫ রান করতে পারলেই এই ফরম্যাটে দেশের মাটিতে এক হাজার রান হয়ে যাবে তাঁর।

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...