Saturday, April 11, 2026

বাড়ি থেকে একটু দূরের হামলা হলো, তবুও কেন নীরব মোদি!

Date:

Share post:

JNU হামলার ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নীরবতা নিয়ে মঙ্গলবার প্রশ্ন তুলল সিপিএম। ঘটনার পর 48 ঘন্টা কেটে গিয়েছে, তবুও মোদির এই রহস্য-নীরবতা দেখে সিপিএম অভিযোগ তুলেছে, “হয় মোদি এই ঘটনার ‘সমর্থক‘, নতুবা এই নীরবতা মোদির ‘অপদার্থতা’র বহির্প্রকাশ”।

সিপিএমের অভিযোগ, “মোদির নীরবতা আসলে উচ্চস্বরে অনেক কথা বলছে। প্রধানমন্ত্রী তাঁর আবাস থেকে কয়েক কিলোমিটার দূরে পড়ুয়াদের উপর হামলার ঘটনার পরেও নীরব৷ এই নীরবতার দুটো ব্যাখ্যা আছেন হয় এভাবে মুখ বন্ধ রাখার মধ্যে কোনও জটিল ইঙ্গিত রয়েছে, অথবা তিনি বুঝেছেন এ ঘটনা নিয়ে কোনও ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী পুরোপুরি অক্ষম”।

সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি মঙ্গলবার এক টুইটারে লিখেছেন “এটি এখন স্পষ্টভাবেই প্রকাশ্যে চলে এসেছে যে প্রশাসন সমর্থিত ABVP গুন্ডারা JNU-এর পড়ুয়াদের উপর হামলা চালিয়েছিল। কেন্দ্রীয় সরকার-সহ অন্যান্য দোষীদের বিচারের আওতায় আনতে হবে”।
JNU- হামলার ঘটনায় প্রতিবাদে দেশজুড়েই প্রতিবাদ হচ্ছে৷ দিল্লির এমন প্রতিবাদের একটি ছবি ট্যাগ করে ইয়েচুরি অন্য একটি টুইটে লিখেছেন,”এটি ভারতের প্রতিটি শহর, প্রতিটি শহরের গল্প। এখন তাদের ‘মান কি বাত’ এখন রাস্তায়”!
প্রসঙ্গত, হামলাকারীদের বিরুদ্ধে পুলিশ এখনও কোনও ব্যবস্থা না নিলেও, JNU ছাত্র সংসদের সভানেত্রী তথা হামলায় গুরুতর আহত ঐশী ঘোষের বিরুদ্ধে সম্পত্তি নষ্টের অভিযোগে রবিবার সকালেই FIR দায়ের করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Related articles

চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে সতর্ক অস্কার, রক্ষণে শুরু থেকেই আনোয়ার-কেভিন!

লিগ টেবিলের শীর্ষস্থানকেই টার্গেট করে শনিবার দল সাজাতে চলেছেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো(Oscar Bruzon)। সকালে অনুশীলনে দেখা যায়...

বিজেপি দিল্লি থেকে গেলে সারি-সারনা ধর্মকে স্বীকৃতি দেওয়াব: তৃণমূল সুপ্রিমো

ছাব্বিশের পরে এই বিজেপি দিল্লি থেকেও যাবে। আমরা ক্ষমতায় এসে সারি-সারনা ধর্মকে স্বীকৃতি দেওয়াব। শনিবার, ঝাড়গ্রামের (Jhargram) জামদা...

বৈভবে মুগ্ধ কোহলি, ম্যাচ শেষে ‘বিরাট’ উপহার ভবিষ্যতের মহাতারকাকে

একজন নিজেকে ক্রিকেটের 'রাজা' হিসেবে প্রমাণ করেছেন, অন্যজন ১৪ বছরের রাজকীয় স্টাইলে ব্যাটিং করে বুঝিয়ে দিয়েছেন ভবিষ্যতে সিংহাসনে...

প্রকাশ্যে গুলি করে খুন আইনজীবীকে: ডবল ইঞ্জিন উত্তরপ্রদেশে নতুন নজির

বাংলাকে বদনাম করার জন্য বাংলায় এসে আইন শৃঙ্খলা নিয়ে অপপ্রচার করার চেষ্টা চালায় বিজেপির নেতারা। আদতে তারা যে...