Saturday, April 4, 2026

মোদি-মমতার বৈঠককে কটাক্ষ, তাহলে কী অন্য সমীকরণ দেখছেন দিলীপ?

Date:

Share post:

সৌজন্যের বৈঠকেও অসৌজন্যতার ছাপ রাখলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শনিবার রাজভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠককে শনিবার কটাক্ষ করলেন দিলীপ ঘোষ।

এদিন তিনি বলেন, “ঠেলায় পড়েছে তাই দৌড়ে এসেছে। এনিয়ে আমার কিছু বলার নেই। প্রধানমন্ত্রীর সঙ্গে রাজ্য বিজেপির পক্ষ থেকে আমরা আজ দেখা করলাম। এ রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীকে সমস্ত কিছু জানিয়েছি।”

তবে রাজ্য বিজেপির পক্ষ থেকে আগামীদিনে রাজ্যে আরও বেশি সাংসদ দেওয়া হবে বলে প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছেন বলেও জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি।

রাজ্য বিজেপি সভাপতির পাশাপাশি মোদির কলকাতা সফর ঘিরে শনিবার দিনভরের আন্দোলনকে এদিন কটাক্ষ করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। তিনি বলেন, বেশিরভাগ জায়গাতেই তৃণমূল কংগ্রেসের কর্মীরা জার্সি বদল করে আন্দোলন করেছে। তবে তা নিয়ে বিজেপি চিন্তিত নয় বলেও জানান আসানসোলের বিজেপি সাংসদ। তবে সৌজন্যতা বজায় রেখে রাজভবনে এসে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন বাবুল।

উল্লেখ্য, এদিন রাজভবনে এসে নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেন রাজ্য বিজেপির একটি প্রতিনিধি দল। সেই প্রতিনিধি দলে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, দলের জাতীয় পরিষদের সদস্য মুকুল রায়, কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা।

Related articles

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...