Sunday, February 22, 2026

মঞ্চ কেন? কী বলছেন এযুগের দেব, পারু, চন্দ্রমুখী

Date:

Share post:

চারদিকে সিরিয়াল, ওয়েব-সিরিজ শর্ট ফিল্ম, ফিল্মের হাতছানি। কিন্তু সেই এড়িয়ে এ প্রজন্মের বেশি কয়েকজন অভিনেতা-অভিনেত্রীরা আঁকড়ে ধরেছে মঞ্চকে। কারণ, তাঁরা বিশ্বাস করেন শেখার জায়গা নাটকই। মঞ্চকে তাই শিক্ষাঙ্গন বলেই মনে করেন দেবযানী সিংহ, দেবলীনা সিংহ বা সুমিতকুমার রায়রা। রাজ্যের মন্ত্রী তথা নাট্য ব্যক্তিত্ব ব্রাত্য বসুর শৈল্পিক ভাবনায় তৈরি দমদম ব্রাত্যজনের ‘দেবদাস’। তিনিই এই নাটকের মূল কারিগর। আর তাঁর উদ্যোগেই এই নাটকে কাজ করছেন একঝাঁক তরুণ-তরুণী। আর মঞ্চ যে তাঁদের প্রথম প্রেম, সেটা সুমিত, দেবলীনা, দেবযানীদের দাপটেই প্রমাণ।

প্রান্তিক চৌধুরীর পরিচালনায় এযুগের দেবদাস-এ যেমন উঠে এসেছে সমকালীন বিষয়, তেমন চরিত্ররাও আধুনিক। পুরনো দেবদাস-এর আঙ্গিকে বর্তমান প্রজন্মকে ভালো ভাবেই ফুটিয়ে তুলেছেন অভিনেতা-অভিনেত্রীরা।
শরৎচন্দ্রের দেবদাস-এ বিপরীত মেরুতে দাঁড়িয়ে পার্বতী আর চন্দ্রমুখী। দমদম ব্রাত্যজনের উপস্থাপনায় সেই সুর বজায় ছিল। মত্ত দেবদাসের মুখে বারবার পারুর নাম শুনে হিংসায়, রাগে জ্বলে ওঠে চন্দ্রমুখী। কিন্তু বাস্তবে পার্বতী আর চন্দ্রমুখীর চরিত্রে অভিনয় করা দেবলীনা ও দেবযানী সহোদরা। তাই দিদি ‘চন্দ্রমুখী’-র কাছেই অভিনয়ের প্রথমপাঠ ‘পার্বতী’-র। দিদিও পরম যত্নে বোনকে উৎসাহ দেন। তবে, খুনসুটিও কম চলে না। অভিনয় শেষে গ্রিনরুমে কে, কার জিনিস গুজিয়ে নেবেন তা নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ বাধতে বাধতেও বরাত জোরে আটকে যায়।

আর এযুগের ‘দেবদাস’ সুমিতও মঞ্চকেই প্রাধন্য দেন সবচেয়ে বেশি। তবে, সিরিয়ালের অফার এলে ভেবে দেখতে পারেন তিনি। যে চরিত্রে এর আগে, দিলীপ কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শাহরুখ খানরা অভিনয় করেছেন, সেই চরিত্র তাঁর কাছে চ্যালেঞ্জিং ছিল তো বটেই। কিন্তু অনুকরণের রাস্তায় হাঁটেননি আজকের দেবদাস। এই ধরনের কাজ নতুন প্রজন্মকে শুধু নাটক দেখা নয়, মঞ্চে অভিনয়ের দিকেও টানবে বলে মনে করছেন নাট্যপ্রেমীরা।

দেখুন ভিডিও…

আরও পড়ুন-আজ সোনিয়ার ডাকা বৈঠকে যাচ্ছেন না মমতা-মায়াবতী, বিরোধী ঐক্যের ফাটলে স্বস্তিতে বিজেপি

spot_img

Related articles

মৎস্যশিকারে নয়া দিগন্ত, গভীর সমুদ্রে মাছ ধরতে ‘অ্যাক্সেস পাস’ আনল কেন্দ্র

ভারতের নীল অর্থনীতি বা 'ব্লু ইকোনমি'র প্রসারে এক ঐতিহাসিক পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার। সমুদ্রের এক্সক্লুসিভ ইকোনমিক জোন (ইইজেড)...

বিজেপির বিক্ষোভ থেকে মহিলাদের অশালীন ভঙ্গি! অসমে নারী ‘সম্মানের’ কুশ্রী ছবি

প্রকাশ্যে যে বিদ্বেষ বিষ অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (anta Biswa Sarma) ছড়ান, তার প্রতিফলন যে প্রকাশ্যেই হবে, তা...

গাড়ির নম্বর প্লেট খুলতেই চক্ষু চড়কগাছ, কোটি কোটি টাকার মাদকসহ পাকড়াও ‘বিএসএফ’ কর্তা

নম্বর প্লেট উল্টাতেই চক্ষু চড়কগাছ পুলিশের। আড়ালে থাকা গোপন কুঠুরি থেকে উদ্ধার হলো প্রায় ২০ কোটি টাকার মাদক।...

ধর্মের বিভাজনের রাজনীতির মধ্যে ব্যতিক্রমী: মহারাষ্ট্রের সৌন্ডালা

মনে আছে তো ক্রান্তিবীর সিনেমাতে নানা পাটেকরের সেই বিখ্যাত ডায়লগ, 'বলো কোনটি হিন্দুর রক্ত ​​আর কোনটি মুসলিমের'? বর্তমান...