Sunday, April 12, 2026

CAA: সুপ্রিম কোর্টে গিয়ে পথ দেখাল কেরালা সরকার, চাপে পড়ল বাংলা সহ বাকি রাজ্য

Date:

Share post:

CAA বিরোধী প্রতিবাদের নামে দিনের পর দিন জনজীবন বিপর্যস্ত করে মিছিল বা রাস্তা আটকে ধরনা চালানোই যে যথেষ্ট নয়, কার্যকরী পদক্ষেপের জন্য এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে তা বুঝিয়ে দিল বামশাসিত কেরালা। CAA বাতিলের দাবিতে কেরালা রাজ্য সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে আর্জি জানানো হয়েছে। এর আগে কেরালা বিধানসভাতেও প্রস্তাব পাশ হয়েছে। নাগরিকত্ব আইন বিরোধী জনমত গঠনে রাজনৈতিক আন্দোলনের পাশাপাশি আইন বাতিলের দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে যে প্রশাসনিক পদক্ষেপ নিয়েছে পিনারাই বিজয়ন সরকার, সেই কৌশল একধাক্কায় পিছনে ফেলে দিয়েছে বাংলা সহ বাকি আন্দোলনকারী রাজ্যকে। ইতিমধ্যেই একাধিক ব্যক্তি, দল বা সংগঠন এই ইস্যুতে সুপ্রিম কোর্টে মামলা করলেও দেশের মধ্যে প্রথম রাজ্য হিসাবে CAA বাতিলের মামলা করে নজির গড়ল কেরালা।

ঘটনা হল, একাধিক রাজনৈতিক নেতা-নেত্রী বা মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের কাছে প্রতিশ্রুতি দিচ্ছেন নিজেদের রাজ্য তাঁরা নাগরিকত্ব আইন প্রয়োগ করতে দেবেন না। রাজনৈতিক বক্তব্য হিসাবে CAA বিরোধী জনমত তৈরিতে এইসব কথার গুরুত্ব থাকলেও সংসদে পাশ হওয়া কোনও আইন আটকানোর সাংবিধানিক এক্তিয়ারই কারুর নেই। একমাত্র সর্বোচ্চ আদালতের হস্তক্ষেপেই তা সম্ভব। ফলে রাজনৈতিক আন্দোলনে আইন রুখে দেওয়ার হুমকি দিয়ে ভোটব্যাঙ্কের সুবিধা হলেও সাংবিধানিক কাঠামোয় তা কখনই সম্ভব নয় যদি না আদালতের নির্দেশ থাকে। তাই ধর্মনিরপেক্ষতার স্বার্থে আইন বাতিলের দাবি নিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে CAA বিরোধী আন্দোলনের সবচেয়ে বাস্তবমুখী ও আইনসম্মত রাস্তাটাই বেছেছে কেরালা সরকার।

 

Related articles

নিষেধাজ্ঞা ওঠা উচিত, ভোটের পর বিস্তারিত আলোচনা হবে জানালেন প্রসেনজিৎ

টলিপাড়ায় বয়কট সংস্কৃতি নিয়ে দেব (Dev) বনাম স্বরূপ দ্বন্দ্বে নিজের অবস্থান স্পষ্ট করলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। রবিবার...

IPL: কেকেআরে ফিরছেন গম্ভীর? কঠিন সময়ে মোদির ফর্মূলা

কলকাতা নাইট রাইডার্সে (KKR) আবার কি ফিরতে চলেছেন গৌতম গম্ভীর (Goutam Gombhir)? এই প্রশ্নেই নতুন করে সরগরম ক্রিকেটমহল।...

তালিবান আর বিজেপির পার্থক্য নেই: বাংলা-বিরোধীদের তোপ অভিষেকের

নির্বাচনের আগে বাংলায় এসে প্রতিদিন হাজারো প্রতিশ্রুতি দিচ্ছেন বিজেপির পরিযায়ী নেতারা। আদতে বিজেপি যে বাংলা বিরোধী তা বিজেপি...

বিহারে মহিলাদের থেকে টাকা ফেরত চাইছে বিজেপি! বিস্ফোরক অভিযোগ মমতার

নির্বাচনের আগে বাংলায় এসে প্রতিশ্রুতির ফোয়ারা ছোটাচ্ছে বিজেপি। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মস্তিষ্কপ্রসূত প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের...