Sunday, April 12, 2026

‘ভারত কেন CAA চালু করেছে বুঝতে পারছি না’, এবার সরব শেখ হাসিনা

Date:

Share post:

ভারতের বিভিন্ন প্রান্তে যে আইন ঘিরে বিক্ষোভ- প্রতিবাদ চলছেই, সেই নাগরিকত্ব আইন চালু করার যৌক্তিকতা নিয়ে এবার সন্দেহ প্রকাশ করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷ সংবাদমাধ্যমে তিনি বলেছেন, “যদিও এই নাগরিকত্ব আইন বা CAA ভারতের অভ্যন্তরীণ বিষয়, তবুও কেন এই নাগরিকত্ব আইন ভারত চালু করল তা বুঝতে পারছি না”৷ এই আইনকে অপ্রয়োজনীয় বলে মন্তব্য করে প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিন বলেছেন, “CAA-র কোনও প্রয়োজন ছিল না৷ কেন এই অপ্রয়োজনীয় CAA জারি করলো ভারত সরকার বুঝিনি ৷ যদিও এটি ভারতের আভ্যন্তরীণ বিষয় ৷”এ প্রসঙ্গে তিনি বলেন, “ভারতে অনেকেই সমস্যায় আছেন কিন্তু ভারত থেকে কেউ বাংলাদেশে আসেন না ৷ বাংলাদেশ থেকেও কেউ ভারতে যায় না ৷”

কিছুদিন আগে NRC ও CAA নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন বাংলাদেশের বিদেশমন্ত্রী এ কে আবদুল মোমেন। তিনিও CAA ও NRCকে ভারতের অভ্যন্তরীণ বিষয় বলে উল্লেখ করে বলেছিলেন, “বাংলাদেশ ভারতের বন্ধু ৷ যদিও এগুলি ভারতের আভ্যন্তরীণ বিষয় তবুও এই CAA বা NRC-র কারণে ভারতে যদি কোনও অশান্তির আবহ তৈরি হয়, তাহলে তা বাংলাদেশেও প্রভাব ফেলবে ৷”

ওদিকে, বাংলাদেশ সংবাদমাধ্যমের
আশঙ্কা ভারত থেকে উৎখাত হওয়া মানুষ বাংলাদেশে আশ্রয় নেবে ৷ এর আগে অসমে নাগরিকপঞ্জি প্রকাশিত হওয়ার পর বহু মানুষ বাংলাদেশে প্রবেশ করছে৷ ভারতজু়ড়ে নাগরিকত্ব আইন জারি হলে ফের বাংলাদেশে অনুপ্রবেশের ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা বাংলাদেশের বিদেশমন্ত্রীর ৷

Related articles

মণিপুরে শহিদ বাংলার জওয়ান, অভিষেকের নিশানায় মোদি-শাহ  

মণিপুরের দুর্গম পাহাড়ি এলাকায় দেশের নিরাপত্তার দায়িত্ব পালন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে শহিদ হলেন মালদহের বাসিন্দা বিএসএফ জওয়ান...

রক্ষণাবেক্ষণ-মেরামতির কাজের জন্য শিয়ালদহ ও হাওড়া ডিভিশনে গুচ্ছ ট্রেন বাতিল

ফের রেললাইন ও সিগন্যালিংয়ের রক্ষণাবেক্ষণ, মেরামতির কাজের জন্য হাওড়া ও শিয়ালদহ (Howrah-Saaldah) ডিভিশনের বিভিন্ন শাখায় একগুচ্ছ লোকাল ও...

২১ ঘণ্টার আলোচনাতেও মিলল না রফাসূত্র! দোষারোপ, পাল্টা দোষারোপে ব্যর্থ ইরান-মার্কিন বৈঠক

২১ ঘণ্টার আলোচনাতেও (Meeting) মিলল না রফাসূত্র। একে অপরের ঘাড়ে দোষ চাপিয়ে নিজেদের দাবিতে অনড় রইল ইরান (Iran)...

ক্লান্তি ও বুকে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা: জানালেন আশার নাতনি

শনিবার রাতে হঠাৎ সারা ভারতের সঙ্গীত প্রেমী মানুষকে উদ্বেগে ফেলে দেয় একটি খবর- হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা আশা...