Monday, April 13, 2026

পোস্তা উড়ালপুলের ভবিষ্যৎ নিয়ে ভাবনা সরকারের

Date:

Share post:

পোস্তায় ভেঙে পড়া বিবেকানন্দ উড়ালপুলের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত চাইছে রাজ্য সরকার। নতুন করে ওই উড়ালপুল চালু করা যায় কি না সে বিষয়ে ভাবনাচিন্তা করা হচ্ছে। সেতু বিশেষজ্ঞদের এবিষয়ে দায়িত্ব দেবে কেএমডিএ কর্তৃপক্ষ। ইতিমধ্যেই টেন্ডার ডাকা হয়েছে।

সামনেই পুরভোট, তার নোটিফিকেশন জারি হওয়ার আগেই পোস্তা উড়ালপুল নির্মাণের কাজ শুরু করার চেষ্টা করা হচ্ছে বলে সূত্রের খবর। পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম জানান, এর আগে সেতুটি চালু করা যাবে কি না? না কি পুরো ভেঙে ফেলতে হবে? ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা করে কোনও সংস্থাই এখনও সেটা বলতে পারেনি। সেই কারণে, এবার বিশেষজ্ঞ সংস্থা দিয়ে স্বাস্থ্য পরীক্ষা করানো হবে। তারা হেলথ সেফটি সার্টিফিকেট দিলে, সেই মতো সিদ্ধান্ত নেওয়া হবে।
দীর্ঘদিন ধরেই একই ভাবে পড়ে রয়েছে বিবেকানন্দ উড়ালপুল। আসন্ন পুরভোটে বিষয়টিকে শাসকদলের বিরুদ্ধে হাতিয়ার করতে পারে বিরোধীরা। সেই সম্ভাবনা থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে মত রাজনৈতিক মহলের।

আরও পড়ুন-এবার অমিত শাহকে চ্যালেঞ্জ ছুঁড়লেন প্রশান্ত কিশোর! কারণটা কী?

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...