Wednesday, April 8, 2026

চুক্তিভিত্তিক কর্মীদের বাজেটের আগে সুখবর শোনাল সুপ্রিম কোর্ট

Date:

Share post:

বাজেটের আগে চুক্তিভিত্তিক অস্থায়ীদের জন্য সুসংবাদ। এবার থেকে সরকারি, আধা সরকারি এমনকী বেসরকারি সংস্থার অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীরা স্থায়ী কর্মীদের সমান পিএফের সুবিধা পাবেন। নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এই নির্দেশের ফলে পুরসভা, জেলা পরিষদ, রেলওয়ে, জীবনবিমা, বিমানবন্দর, মেট্রো সহ একাধিক জায়গায় কর্মরত চুক্তিভিত্তিক কর্মীরা স্থায়ী কর্মীদের সমান পিএফের সুবিধা পাবেন।

শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী, অস্থায়ী কর্মীরা পিএফের সুবিধা পাচ্ছেন কি না তা দেখার দায়িত্ব এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনকেই নিতে হবে। নজরে রাখতে হবে কোম্পানি ঠিক মতো পিএফ জমা দিচ্ছে কি না সেদিকেও। অভিযোগ, একাধিক বেসরকারি সংস্থা অস্থায়ী কর্মীদের পিএফের অংশ সঠিকভাবে জমা দেয় না। একই সঙ্গে সরকারি, বেসরকারি, আধা সরকারি সংস্থাকেও অস্থায়ী কর্মীদের ইপিএফের বিষয়ে নজরে রাখতে হবে।

আরও পড়ুন-অনলাইন শপিং সাইট মেতেছে CAA- NRC-র পক্ষে-বিপক্ষের টি-শার্ট নিয়ে

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...