Monday, June 15, 2026

আজাদি শ্লোগান দিলেই দেশদ্রোহী, সাফ জানালেন যোগী

Date:

Share post:

সরকারের বিরুদ্ধে কর্মসূচিই হোক বা নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদ, যোগীরাজ্যে এবার ‘আজাদি’ শ্লোগান তুললেই দেওয়া হবে দেশদ্রোহিতার ধারা। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাজ্য সরকারের এই অবস্থান স্পষ্ট করে দিয়েছেন। তাঁর সাফ কথা, প্রতিবাদের নামে দেশবিরোধী কার্যকলাপ আর বরদাস্ত করা হবে না। এদেশে থেকে, সমস্ত সুযোগ সুবিধা নেওয়ার পর যারা আজাদির শ্লোগান তুলছেন তারা দেশদ্রোহী ছাড়া আর কী? প্রতিবাদের নামে সরকারি সম্পত্তি ধ্বংস করলে, জ্বালিয়ে-পুড়িয়ে দিলে অভিযুক্তদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করা তো হবেই, আজাদি শ্লোগান দিয়ে যারা জনজীবনে অস্থিরতা তৈরির চেষ্টা করবে তাদের বিরুদ্ধেও দেশদ্রোহিতার ধারা দিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন-নেতাজিকে দেবতা বানিয়ে ফেলল আরএসএস

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...