Monday, June 15, 2026

হেলমেট না পড়লে চাকা ঘুরবে না ই-বাইকের, দাবি আবিষ্কর্তা বাঙালি যুবকের

Date:

Share post:

মোটরবাইক এখন নিত্যপ্রয়োজনীয় জিনিসে পরিণত হয়েছে।যদিও দিনের পর দিন বেড়েই চলেছে পেট্রোলের দাম।বাইক প্রেমীদের আশ্বস্ত করে এমন একটি তৈরি করা হয়েছে যাতে লাগবে না পেট্রোল, লাগবে না ব্যাটারি চার্জ করার জন্য বিদ্যুৎ।সৌরশক্তি চালিত এই বাইক ১০০ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে ছুটতে পারে। এই বাইকটি সবথেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো হেলমেট। চালক হেলমেট না পড়লে এই বাইকের চাকা ঘুরবে না। হেলমেটের সঙ্গে ওয়াইফাই সংযোগ রয়েছে বাইকের। চালক হেলমেট পড়েছেন কিনা একটি সেন্সরের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তারপরেই ছুটবে বাইক।

এক বাঙালি যুবকের হাত ধরে এমনই একটি ই-বাইক তৈরি হয়েছে, যে বাইকটি সৌর শক্তির মাধ্যমে চার্জ হবে। একবার সম্পূর্ণ চার্জ করলে এই বাইক চলবে ২৫০ কিলোমিটার পর্যন্ত। সম্পূর্ণ চার্জ হতে সময় লাগবে মাত্র ৬ ঘন্টা। আবার এই বাইক সৌরশক্তিচালিত ই-বাইক হলেও অন্যান্য বাইকের মতোই একেবারে স্টাইলিশ ও অত্যাধুনিক সমস্ত প্রযুক্তি যুক্ত। রয়েছে ‘অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম বা এবিএস’, হেডলাইট সেন্সর-সহ বাকি সবরকম অত্যাধুনিক প্রযুক্তি।

নিশ্চয়ই ভাবছেন কে তৈরি করল এমন বাইক? অত্যাধুনিক স্টাইলিশ ই- বাইকটি তৈরি করেছেন পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হাঁসখালির বাসিন্দা শুভময় বিশ্বাস।কলকাতায় চলতি সপ্তাহে আয়োজিত বিজ্ঞান মেলায় এই বাইকটি প্রদর্শিত হয়।

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...