Tuesday, May 19, 2026

‘প্রণব কন্যা’ সংঘের অর্ধ শতবর্ষ উদযাপন

Date:

Share post:

ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা মানবপ্রেমী মহাপুরুষ স্বামী প্রণবানন্দ মহারাজের 125 বছর এবং প্রণব কন্যা সংঘের অর্ধ শতবর্ষ উদযাপন হলো উত্তর 24 পরগনা জেলার মধ্যমগ্রাম প্রণব কন্যা সংঘে।এ উপলক্ষে
গত তেইশে জানুয়ারি থেকে চার দিনব্যাপী অনুষ্ঠানের মধ্য দিয়ে মহামিলনের বার্তা দিলেন ভারত সেবাশ্রম সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ।
তিনি বলেন, ১০০ বছর আগে স্বামী প্রণবানন্দ মহারাজ যে মহা মিলন ও মহা সমন্বয়ের কথা বলেছিলেন, ত্যাগের কথা বলেছিলেন আজকের দিনে তা খুবই প্রয়োজনীয়।
যুগাচার্য স্বামী প্রণবানন্দ মহারাজের ১২৫ তম বর্ষ উপলক্ষে মধ্যমগ্রামের সাহেব বাগানে তাঁর একটি মূর্তির আবরণ উন্মোচন করেন ভারত সেবাশ্রম সংঘের সভাপতি স্বামী মাধবানন্দ মহারাজ।
সেই সঙ্গে আয়োজন করা হয়েছিল বর্ণাঢ্য শোভাযাত্রার।
প্রণব কন্যা আশ্রমের সন্ন্যাসীনীরা ছাড়াও এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন স্কুলের ছাত্র-ছাত্রী থেকে সমাজের বিশিষ্টজনেরা। পদযাত্রায় অংশ নেন প্রণব কন্যা সংঘের মধ্যমগ্রাম শাখার সম্পাদিকা পরমানন্দময়ী মা, প্রণব কণ্যা সংঘের সভানেত্রী শুদ্ধানন্দময়ী মা, সহ-সভানেত্রী জ্ঞানানন্দময়ী মা, মধ্যমগ্রাম প্রণব কণ্যা সংঘের সভানেত্রী অমৃতানন্দময়ী মা সহ সন্ন্যাসিনী, ব্রহ্মচারিণী, সেবিকা ও ভক্তবৃন্দ।

Related articles

সরকারি খরচে রাশ টানতে কড়া নবান্ন, দফতরগুলিকে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যসচিবের

রাজ্যের সমস্ত সরকারি দফতরে খরচে লাগাম টানতে এবার কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জারি...

অভিষেকের বাড়িতে পুরসভার নোটিশ, বিল্ডিং প্ল্যান চেয়ে পাঠাল পুর কর্তৃপক্ষ

এবার কলকাতা পুরসভার স্ক্যানারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডে তাঁর দুটি বাড়ির নির্মাণ...

আরজি কর কাণ্ড: সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপের অনুমতি দিল রাজ্য

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ (স্যাংশন অব প্রসিকিউশন) করার অনুমতি...

ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে খুলবে বিধায়কের অফিস, তবে ৭৭ নম্বরে ব্যতিক্রমী সিদ্ধান্ত শুভেন্দুর

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী ভবানীপুর কেন্দ্রেও জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এই অভাবনীয় সাফল্যের পর...