Saturday, April 18, 2026

‘রাসমণি’ দিতিপ্রিয়াকে কী বললেন কুণাল ঘোষ?

Date:

Share post:

ভিয়ানা ক্লাবের সরস্বতী পুজো উদ্বোধনের মঞ্চ।

বক্তা তখন প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ।
মঞ্চে অন্য অতিথিদের মধ্যমণি জনপ্রিয় ধারাবাহিক রানি রাসমণির নামভূমিকার অভিনেত্রী দিতিপ্রিয়া।

কুণাল বললেন,” সেভাবে সিরিয়াল দেখা হয় না। কিন্তু দিতিপ্রিয়ার জনপ্রিয়তার কথা শুনেছি। আর যা শুনেছি তাতে বুঝেছি মেয়েটি ওর বয়সের রাসমণির ভূমিকায় যেমন ভালো অভিনয় করেছে, তার থেকেও ভালো অভিনয় করছে ওর থেকে অনেক বেশি বয়সের চরিত্রের রাসমণির ভূমিকায়। এটা বড় কৃতিত্ব।”

এর পর কুণাল বলেন,” ওর আরও সাফল্য কামনা করি। কিন্তু ওর সামনে দুটো চ্যালেঞ্জ আছে। প্রথমত ও এখন টুয়েলভের ছাত্রী।( কুণাল দিতিপ্রিয়াকে ভাষণের মধ্যেই প্রশ্ন করেন, স্টুডেন্ট তো? দিতিপ্রিয়া বলেন, টুয়েলভ) এই বয়সেই রানি রাসমণি চরিত্রকে ও জনপ্রিয় করেছে। এই ধারাবাহিক শেষ হলে এই ইমেজ থেকে বেরিয়ে আসাটা চ্যালেঞ্জ।


আর দ্বিতীয় চ্যালেঞ্জ হল, এই বয়সেই ও পাকাচুল চরিত্রে হিট। এরপর এর থেকে বেরিয়ে টলিউডের গ্ল্যামারাস নায়িকার লুক প্রতিষ্ঠা করতে হবে। সেটাও চ্যালেঞ্জ।
শুভেচ্ছা রইল, দিতিপ্রিয়া এই দুই ক্ষেত্রেই চ্যালেঞ্জ মোকাবিলা করে সফল হবে।”

দিতিপ্রিয়া এরপর তাঁর ভাষণে এই প্রসঙ্গটি বলেন,” হ্যাঁ, আমার সামনে এই চ্যালেঞ্জগুলো আছে। আমাকেই আমার রেকর্ড ভাঙতে হবে। আমি সিরিয়ালের পাশাপাশি সিনেমা করতেও শুরু করেছি। নতুন ছবি তৈরি হচ্ছে।”

ভিয়ানা স্পোর্টিংয়ের পুজোর মূল আয়োজক প্রিয়াঙ্ক পান্ডে ও তার সহযোগীরা।
উপস্থিত ছিলেন বিধায়ক স্মিতা বক্সি, সঞ্জয় বক্সি, শ্রীমান জয়, কাউন্সিলর সাধনা বসু, দেব সাহিত্য কুটিরের কর্ণধার রাজর্ষি ও রূপা মজুমদার, প্রবন্ধ রায়, সমাজসবী রাজীব জয়সওয়াল, মিমি দাস, অরুণ জয়সওয়াল, বিকাশ জয়সওয়াল,ওসি কৌশিক দাস প্রমুখ।
মঞ্চের অনুষ্ঠানের পর মন্ডপ ও প্রতিমা উদ্বোধন হয়। অপরূপ প্রতিমা দেখে মোবাইলে ছবি তুলতে শুরু করেন দিতিপ্রিয়াসহ অতিথিরাও।

Related articles

IPL: ব্য়র্থ রাহানেও পেলেন অভিনন্দন বার্তা, কোন অঙ্কে প্লে অফে যেতে পারে কেকেআর?

হারের পর হার, তবুও লড়াই ছাড়ছেন না অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। আদৌও রাহানেকে অধিনায়ক রাখা হবে কিনা তা...

গরমে কাবু ‘ফাটাকেষ্ট’! দুর্গাপুরে রোড শো ছেড়ে মাঝপথে পিঠটান, ‘জয় বাংলা’ স্লোগান তুললেন স্থানীয়রা

তীব্র গরমে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দলের প্রচারে পদযাত্রা করছেন। রোদ মাথায় নিয়ে প্রায় প্রতিদিন দীর্ঘ...

নির্বাচন আবহে নতুন টোপ! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ২ শতাংশ DA ঘোষণা

দেশের একাধিক গুরুত্বপূর্ণ রাজ্যে বিধানসভা নির্বাচন (Election) আবহে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে সংসদকে নির্বাচনের হাতিয়ার হিসাবে ব্যবহার করছে মোদি...

মিথ্যাচার ট্রাম্পের! ফের হরমুজ বন্ধ করল ইরান, ফিরল ৪ ভারতীয় জাহাজ

ফের হরমুজে (Strait of Hormuz) বিধিনিষেধ জারি করল ইরান। আমেরিকা (America) শর্তভঙ্গ করে অবরোধ চালিয়ে যাচ্ছে। জাহাজ ঢোকা...