Tuesday, March 31, 2026

KMC Vote 88: প্রার্থী হতে পারেন মালা-নির্বেদপুত্র নির্বাণ

Date:

Share post:

কলকাতা পুরসভার ৮৮ নম্বর ওয়ার্ডের নির্বাচন পুরোটাই মালা রায়- কেন্দ্রিক৷ সেই ১৯৯৫ সাল থেকে ২০১৫, পুরভোটে যখন যে দলের হয়ে প্রার্থী হয়েছেন, তিনিই জিতেছেন৷ হারিয়েছেন তৃণমূলের একাধিক হেভিওয়েটকেও৷ ২০১৫-তে পঞ্চমবার কাউন্সিলর হওয়ার পর তৃৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় পুরসভার ইতিহাসে প্রথম মহিলা চেয়ার-পার্সন-এর দায়িত্ব দিয়েছেন মালা রায়কে৷ ২০১৯-এর লোকসভা নির্বাচনে কলকাতা-দক্ষিণ কেন্দ্র থেকে বিপুল ভোটে জিতে সাংসদ নির্বাচিত হলেও আজও মালা রায় পুরসভার চেয়ার-পার্সন৷

৮৮ নম্বর ওয়ার্ডের নাগরিকদের পুর- পরিষেবা সংক্রান্ত অভিযোগ তুলনায় অনেক কম৷ কলকাতার অন্যতম ‘মডেল’ ওয়ার্ড এটি৷ তাই মালা রায় তৃণমূলের প্রার্থী হলে, তিনিই ষষ্ঠবারের জন্য কাউন্সিলর হবেন, এমনই ধারনা রাজনৈতিক মহলের৷ ওদিকে,কোনও সাংসদের পুরভোটে প্রার্থী হওয়ার ক্ষেত্রে আইনি কোনও নিষেধাজ্ঞা নেই৷ তাই এলাকার মানুষ চাইছেন, ফের মালা রায়ই ভোটে দাঁড়ান৷ তিনিই দলের প্রার্থী হবেন কি’না, তা স্থির করবে দল৷ এ ব্যাপারে মালা রায়ের ব্যক্তিগত ইচ্ছা-অনিচ্ছা মূল্যহীন৷ তবে এটাও বাস্তব, এই ওয়ার্ডের রাজনৈতিক ওঠাপড়া পুরোটাই সম্ভবত মালা রায়ের নিয়ন্ত্রণে৷

এদিকে তৃণমূল অন্দরের খবর, এবার এই ৮৮ নম্বর ওয়ার্ডে দলের প্রার্থী হতে পারেন মালা রায় এবং নির্বেদ রায়ের সুযোগ্য পুত্র নির্বাণ রায়৷ ২০১৯-এ কলকাতা দক্ষিণ কেন্দ্রের তৃণমূল প্রার্থী ‘মা’ মালা রায়ের ভোট প্রচারে নির্বাণের রাজনৈতিক ‘অভিষেক’ হয়েছে৷ শিক্ষানবিশি পর্বে মায়ের সঙ্গে ঘুরে ঘুরে নির্বাণ হাতেকলমে শিখেছেন প্রচারের কায়দা-কৌশল। মায়ের সঙ্গে বড় সভা, কর্মিসভাতেও ছিলেন৷ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির প্রাক্তন ছাত্র, বছর পঁচিশের নির্বাণ বেঙ্গালুরুতে একটি বেসরকারি সংস্থায় চাকরি করেন। মায়ের ভোট প্রচারে অংশ নিতে কলকাতায় এসেছিলেন৷ এর আগে বাবা নির্বেদ রায়ের হয়েও তমলুকে প্রচার করেছিলেন নির্বাণ।

মেধাবী ছাত্র এবং প্রতিষ্ঠিত চাকুরে হলেও রাজনীতিতে অনাগ্রহী নন নির্বাণ। নির্বেদ-মালার পুত্রও কি সেই পথেই এগোচ্ছেন? এই প্রশ্নের উত্তর তো মায়ের ভোট প্রচারে যখন এসেছিলেন, তখনই দিয়েছেন নির্বাণ৷ তাঁর কথায়, “আমি চাকরি ছেড়ে কলকাতায় বাবা- মায়ের মতো রাজনীতি করতে চাই। কিছু পাওয়ার আশায় নয়। রাজনৈতিক পরিবারে জন্ম, সেই আবহে বড় হয়ে ওঠা। তাই অন্য কাজে স্বাচ্ছন্দ্যের কিছুটা তো অভাব হয়ই।”

তা হলে কি কলকাতা পুরভোটে ৮৮ নম্বর ওয়ার্ডে মা মালা রায়ের আসনে এবার তৃণমূল প্রার্থী তরুন প্রজন্মের নির্বাণ রায় ?

আরও পড়ুন-ভারতে প্রথম কেরালার পড়ুয়ার দেহে করোনা ভাইরাস, ছড়াচ্ছে শঙ্কা

Related articles

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...

আজ কোনও ফর্ম এলে তা ভোটার তালিকায় থাকবে না: দুদিনের অশান্তি শেষে জবাব মনোজের

নির্বাচনের এসআইআর প্রক্রিয়াকে আরও জটিল করে হাজার হাজার ফর্ম-৬ জমা দেওয়ার প্রক্রিয়ায় চালিয়েছে বিজেপি সোমবার থেকে। সোজা মুখ্য...

আইপিএলের কাজে যুক্ত ইঞ্জিনিয়ারের রহস্যমৃত্যু, কী জানাল BCCI?

আইপিএলের (IPL) শুরুতেই বিতর্ক। আইপিএল সম্প্রচারের সঙ্গে যুক্ত এক ইঞ্জিনিয়ারের রহস্য মৃত্য়ু। মৃতের নাম ইয়ান উইলিয়াম ল্যাংফোর্ড। ৭৬...