Sunday, May 10, 2026

মোদির নিরাপত্তায় দরাজ হস্ত কেন্দ্রীয় অর্থমন্ত্রী, এক লাফে বাড়ল ৬০ কোটি টাকা

Date:

Share post:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিরাপত্তা খাতে ব্যয় লাফিয়ে লাফিয়ে বাড়ছে। দেশের অর্থনীতিতে যত মন্দাই থাক, মোদির নিরাপত্তায় এতটুকু খামতি রাখতে চায় না ভারতীয় জনতা পার্টি। তাই এ বার বাজটেও নরেন্দ্র মোদির নিরাপত্তায় দরাজ হস্ত কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এক লাফে ৬০ কোটি টাকা বরাদ্দ বাড়িয়ে দিয়েছেন তিনি । যার ফলে, এসপিজির জন্য বাজেট বেড়ে হল ৬০০ কোটি টাকা।
গত বছরেই বাজেটে মোদির এসপিজি নিরাপত্তায় বরাদ্দ বাড়িয়ে করা হয়েছিল ৫৪০ কোটি টাকা। তার আগের বছর এই ব্যয় বরাদ্দ ছিল ৪২০ কোটি টাকা।
প্রসঙ্গত, বর্তমানে একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই এসপিজি-র নিরাপত্তা পান। ৩ হাজার সদস্যের এই বাহিনী মোদির নিরাপত্তায় মোতায়েন থাকেন।

Related articles

সুদীপ দলের কাউন্সিলরকে ‘কুত্তা’ বলতেই বিদ্রোহ হোয়াটসঅ্য়াপ গ্রুপে

বাংলার ক্ষমতা থেকে তৃণমূল কংগ্রেস সরে যাওয়ার পরে বিভিন্ন স্তরে দায় ঠেলাঠেলি শুরু হয়েছিল। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় একজোট...

নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রথম প্রশাসনিক বৈঠক ঘিরে নিরাপত্তা পুলিশের

রাজ্যের মুখ্যমন্ত্রী (Chief Minister) হিসেবে শপথ নেওয়ার পর সোমবার নবান্নে (Nabanna) পা রাখবেন শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। বেলা...

IPL: রাহানেদের মিশন আরসিবি, জটিল অঙ্কে নাইটদের প্লে-অফের সমীকরণ

দিল্লি থেকে কেকেআরের(KKR) গন্তব্য রায়পুর। রবিবার সকালে রায়পুরে পৌছালো নাইট ব্রিগেড। আগামী ১৩ মে আরসিবির(RCB) বিরুদ্ধে খেলতে নামবে...

রাজ্যে রাজনৈতিক পালাবদল, সমর্থকদের জন্য বার্তা সিএসকের

আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে সমর্থকদের উদ্দেশে বিশেষ বার্তা দিল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। প্লে-অফের দৌড়ে টিকে থাকতে...