Saturday, April 4, 2026

হাসপাতালের বেড থেকে বেপাত্তা ২ করোনা আক্রান্ত

Date:

Share post:

হাসপাতালের বেড থেকে নিখোঁজ করোনাভাইরাস আক্রান্ত দুই রোগী। ঘটনাস্থল মধ্যপ্রদেশ। চিনের উহান ফেরৎ দুই যুবককে ভর্তি করা হয় মধ্যপ্রদেশের হাসপাতালে। যার মধ্যে একজনের রিপোর্ট পজিটিভ এবং অন্যজনের রিপোর্ট স্পষ্ট নয়। জ্বর, সর্দি, কাশি নিয়ে দু’জনে ভর্তি হন একই হাসপাতালে। আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা শুরু হয় তাঁদের। কিন্তু রবিবার রাত থেকে হঠাৎ নিখোঁজ হন ওই দুই রোগী। ওয়ার্ডে গিয়ে দেখা যায় তাঁদের বেড ফাঁকা। হাসপাতাল কর্তৃপক্ষ দুই ছাত্রের নিখোঁজ হওয়ার খবরের সত্যতা স্বীকার করেছে।

চিনের উহান শহরে এমবিবিএস পড়ছিলেন একজন। দিনকয়েক আগে ছাত্তারপুরে নিজের গ্রামে ফেরেন তিনি। সর্দি-কাশি-জ্বর, গলা ব্যথায় ভুগছিলেন। এরপর গ্রামেরই একটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থান অবনতি হলে ছাত্তারপুর জেলা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। ওই একই ওয়ার্ডে তখন ভর্তি ছিলেন চিন-ফেরত আরও এক ছাত্র। তাঁর বাড়ি জব্বলপুরে। উহান থেকে দেশে ফিরে জ্বর নিয়ে ভর্তি হন হাসপাতালে। কর্তৃপক্ষ আরও জানিয়েছে, পুনের ইনস্টিটিউট অব ভাইরোলজিতে পাঠানো হয় তাঁদের রক্ত এবং লালার নমুনা। একজনের রিপোর্ট পজিটিভ হলেও অন্যজনের রিপোর্ট এখনও স্পষ্ট নয়।

এদিকে একইসঙ্গে দুই আক্রান্তের নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। কীভাবে থেকে রোগী নিখোঁজ হয় তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।

আরও পড়ুন-দেশের প্রথম করোনা আক্রান্তের সঙ্গে একই বিমানে যাত্রা, বাংলার ৪ বাসিন্দার চিকিৎসা করছে রাজ্য

Related articles

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...

Justice for Rahul: সহকর্মীর মৃত্যুর বিচার চেয়ে রাজপথে টলিউড

শ্যুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় টলিপাড়া। তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে...

FIR-এর পরে তালসারি যাওয়ার সম্ভাবনা প্রিয়াঙ্কার! সঙ্গে প্রসেনজিৎ-যিশুরাও

তালসারির সমুদ্র সৈকতে শুটিং করতে গিয়ে তালসারির সমুদ্রে তলিয়ে যান রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Bandopadhyay)। ঘটনার পাঁচ...

বীরভূমে ‘১১-০’ লক্ষ্য, কাজল শেখের হয়ে জয়ের ব্যবধান বেঁধে দিলেন অভিষেক 

বাংলা-বিরোধী বিজেপিকে ভোকাট্টা করে বাড়ি পাঠাবে বাংলার মানুষ। দিল্লির জল্লাদ আর গুজরাতের জমিদাররা নয়, বাংলার মানুষই বাংলার ভাগ্য...