Monday, April 6, 2026

সিরিজ হারায় প্রাক্তনরা কোহলিদের রোটেশনকে কাঠগড়ায় তুললেন

Date:

Share post:

টি-২০-র বদলা ওয়ান ডেতে। কিউইরা হারিয়ে দিল কোহলি ব্রিগেডকে। হারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে ক্রিকেট বিশেষজ্ঞরা কোহলির দিকেই আঙুল তুলেছেন। ভিভিএস লক্ষ্মণ, সুনীল গাভাসকার যে কারণ ব্যাখ্যায় তুলে আনলেন,

১. জেতার ব্যাপারে অত্যধিক আত্মবিশ্বাস। জিততেই হবে, এই রকম ডু অর ডাই ম্যাচে শামিকে বিশ্রাম? এ সিরিজে দলের স্ট্রাইক বোলার।

২. শাস্ত্রী আর কোহলির এই রোটেশন পদ্ধতি দলের পক্ষে মোটেই শুভ নয়। শরীরে ক্লান্তি না থাকলে কেন সেরা খেলোয়াড়কে মাঠে নামানো হবে না!

৩. দলে ফিরে এসে মোটেই ফর্মের ধারে কাছে নেই বুমরাহ। তবু তার উপর অগাধ ভরসা। আর শেষ ওভারে বুমরা কিন্তু ডোবালেন।

৪. রাহুল ওপেনিং করছিলেন। শ্রেয়স চার নম্বরে। কেন মায়াঙ্ককে নেওয়া হলো? রাহুল আর পৃথ্বী ওপেন করলে একজন বোলার নেওয়া যেত। দলে কুলদীপ ঢুকলে বোলিং বৈচিত্র্য বাড়ত।

৫. কোহলি যে বলে আউট হয়েছেন, সেটা কোহলীয় পারফরম্যান্স নয়।

Related articles

গেট ভেঙে দিল্লি বিধানসভায় গাড়ি, স্পিকারের গাড়িতে কালি মুখ ঢাকা অজ্ঞাত পরিচয় ব্যক্তির

নিরাপত্তাহীনতার চূড়ান্ত নিদর্শন! লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনা এখনও ফিকে হয়নি, তার মধ্যেই রাজধানীতে নিরাপত্তা ফের একবার নিয়ে উঠল...

আজ রাতেই তালিকা প্রকাশ করতে পারে কমিশন, নন্দলাল বসুর পরিবারকে সম্পূর্ণ সহযোগিতার সুপ্রিম নির্দেশ 

সুপ্রিম কোর্টে সোমবার হয়ে গেল এসআইআর শুনানি। এর আগে দেশের সর্বোচ্চ আদালত বিচারবিভাগের তদারকিতে এসআইআর-এর কাজ চলার নির্দেশ...

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে পাকিস্তানে ঢুকে মারব: হুঙ্কার অভিষেকের

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে বাড়িতে ঢুকে মারব- পাক প্রতিরক্ষা মন্ত্রীর কলকাতা উড়িয়ে দেওয়ার হুমকির পাল্টা তোপ...

বন্ধুর মৃত্যুতে বড়ো সিদ্ধান্ত! ম্যাজিক মোমেন্টস ছাড়লেন অম্বরীশ

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunodoy Banerjee) মর্মান্তিক মৃত্যুর পর ঠিক এক সপ্তাহ পেরোতেই মুখ খুললেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য...