Saturday, April 4, 2026

অমিতের বাজেট রাজ্যবাসীর সঙ্গে তঞ্চকতা, বললেন সুজন

Date:

Share post:

ভোটের দিকে তাকিয়ে রাজ্য বাজেট। সাফ বললেন সিপিএম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী। ভোটের দিকে তাকিয়ে এই বাজেট। রাজ্য কল্পতরু হয়ে ওঠার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। রাজ্যবাসীর সঙ্গে তঞ্চকতা করা হয়েছে।

বাজেট বলছে বিভিন্ন প্রকল্পের জন্য ৮০ হাজার কোটি টাকা ঋণের কথা। বছর শেষে রাজ্যের ঋণের পরিমাণ হবে ৪ লক্ষ ৪৪ হাজার কোটি টাকা। কেন এই বিপুল সংখ্যক ঋণের বাকি টাকা নেওয়া হল? রাজ্যকে উত্তর দিতে হবে। ৮-৯ বছরে রাজ্যের যা শেষ হওয়ার শেষ হয়ে গিয়েছে। সুজন আরও বলেন, কর্মসংস্থানের জায়গা কোথায়? রাজ্যে কাজ নেই। সকলে ভিন রাজ্যে যাচ্ছে। আর এই সরকার চলছে শুধু করের উপর নির্ভর করে। মদ, বিদ্যুৎ আর গাড়ির কেস খাইয়ে টাকা তুলছে রাজ্য। রাজ্য কেন জানাবে না বার্ধক্যভাতা এখনও ৭৫০ টাকা?

আরও পড়ুন-এসএসকেএম  হাসপাতালে দেহদান করা হল বর্ষীয়ান সিপিএম নেতার

 

Related articles

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...