Wednesday, June 24, 2026

ফের জাঁকিয়ে শীত সারা বঙ্গে

Date:

Share post:

শীতের শেষে নতুন করে শীত বঙ্গে। মঙ্গলবার থেকে ফের জাঁকিয়ে ঠান্ডা পড়েছে গোটা রাজ্যে। বুধবার, পর্যন্ত চলবে বলে আলিপুর আবহওয়া দফতর সূত্রে খবর। কলকাতা সহ অন্যান্য জেলায় তাপমাত্রা নেমেছে ২ থেকে ৩ ডিগ্রি।
এদিন সকালে কুয়াশার দাপট থাকলেও, বেলা বাড়তেই পরিষ্কার হয়েছে আকাশ। আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা সহ গোটা রাজ্য জুড়ে জাঁকিয়ে শীত পড়লেও, আগামী কয়েকদিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বুধবার পর্যন্ত কলকাতার তাপমাত্রা ১৩ থেকে ১৪ ডিগ্রির মধ্যেই থাকবে। মঙ্গলবার, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি কম। হাওয়া অফিস সূত্রে খবর, কলকাতার নিম্নমুখী হওয়ার পাশাপাশি জেলার তাপমাত্রাও ২ থেকে ৩ ডিগ্রি কমেছে। পশ্চিমের জেলাগুলিতে পারদ ১০-এর কাছাকাছি থাকবে। বৃহস্পতিবার থেকে কলকাতা সহ অন্যান্য জেলায় বাড়বে তাপমাত্রা।

আরও পড়ুন-বিজেপির সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রায় দিয়েছে মানুষ, দাবি অধীরের

Related articles

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...