Tuesday, March 17, 2026

জেল থেকে নিখোঁজ হার্দিক প্যাটেল! উদ্বিগ্ন গোটা দেশ

Date:

Share post:

হঠাৎ নিখোঁজ কংগ্রেসের তরুণ তুর্কি তথা গুজরাতের পাতিদার নেতা হার্দিক প্যাটেল।‌ ১৮ জানুয়ারি হার্দিককে গ্রেফতার করে পুলিশ। ২৪ জানুয়ারি জেল থেকে ছাড়া পায় সে। কিন্তু এতদিন পেরিয়ে যাওয়ার পরও এখনও পর্যন্ত বাড়ি ফেরেননি তিনি। এমনটাই দাবি তাঁর স্ত্রী কিঞ্জলের। তাঁদের মধ্যে দেখা বা ফোনে কথাও হয়নি বলে জানাচ্ছেন হার্দিকের স্ত্রী। হার্দিকের একটি টুইট দেখেই স্বামীর মুক্তির কথা জানতে পারেন কিঞ্জল।

হার্দিক প্যাটেলের নিখোঁজ হওয়ার পেছনে সরকারের ষড়যন্ত্র রয়েছে বলে গুরুতর অভিযোগ তোলেন তাঁর স্ত্রী। তিনি বলেন, “আমার স্বামীকে একাধিক মামলায় গ্রেফতার করে পুলিশ। একবার জেল থেকে বেরোলে, অন্য মামলায় ফের গ্রেফতার করে জেলে পাঠানো হয়। এটা তো হেনস্থা ছাড়া কিছুই নয়। যখন তখন বাড়িতে পুলিশ হানা দেয়। এটা ঠিক নয়।”

পাতিদার আনামত আন্দোলনকারীরাও হার্দিকের সঙ্গে কোনওভাবে যোগাযোগ করতে পারছে না বলেও জানা গিয়েছে। তাই স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে হার্দিক প্যাটেল কোথায়? তিনি কি আত্মগোপন করে রয়েছেন, নাকি অন্য কোথাও রয়েছেন? উত্তর কারও জানা নেই।

আরও পড়ুন-এ বছরের মাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা ২০১৯-এর থেকে প্রায় ২৫ হাজার কম

spot_img

Related articles

KYC ছাড়া মিলবে না গ্যাস, জ্বালানি সংকটে সাধারণ মানুষের জন্য নতুন নিয়ম কেন্দ্রের

গ্যাসের অফিসের লম্বা লাইন, অসুস্থ হয়ে পড়ছেন বয়স্করা। কিন্তু তাতেও কোন ভ্রুক্ষেপ নেই। এবার আবার নতুন নিয়ম চালু...

বলিউডে দুঃসংবাদ, প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী নবনীন্দ্র 

সাতসকালে দুঃসংবাদ, ৭৬ বছর বয়সে প্রয়াত ভারতীয় বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী নবনীন্দ্র বেহেল (Navnindra Behl)। বর্ষীয়ান অভিনেত্রীর ছেলে...

কাবুলের হাসপাতালে পাকিস্তানি বিমান হামলা, মৃত অন্তত ৪০০!

রাতের অন্ধকারে ভয়ঙ্কর হামলা চালাল পাকিস্তান(Pakistan air strike in Afghanistan)! নিমেষের মধ্যেই হাসপাতালে মৃত্যু ৪০০ জনের, আহত ২৫০-র...

প্লেব্যাক ছাড়তে চলেছেন শ্রেয়া! বড় সিদ্ধান্তের পথে বঙ্গতনয়া

অরিজিৎ সিংয়ের পর এবার কি শ্রেয়া ঘোষালও (Shreya Ghoshal) প্লেব্যাক জগতকে বিদায় জানাতে চলেছেন? গায়িকার সাম্প্রতিক এক মন্তব্যে...