Friday, April 3, 2026

দিল্লিতে কেজরি মডেলের জয়, বলল আপ

Date:

Share post:

দিল্লি বিধানসভা ভোটে আপের নিরঙ্কুশ জয়ের পুরো কৃতিত্ব অরবিন্দ কেজরিওয়ালকেই দিল তাঁর দল। ভোটের ফলের প্রবণতা স্পষ্ট হতেই দিল্লির আপ দফতরে শুরু হয়েছে অকাল হোলির উচ্ছ্বাস। সকাল থেকেই দলীয় দফতরে বসে টিভির পর্দায় চোখ রেখেছিলেন কেজরিওয়াল। আপ রাজ্যসভা সাংসদ সঞ্জয় সিং-এর প্রতিক্রিয়া, দিল্লির জয় কেজরি মডেলের জয়। এই জয়ে জিতেছে হিন্দুস্থান। মডেল প্রশাসনের যে দিশা দেখিয়েছে দিল্লি, আগামীদিনে তা অনুসরণ করবে গোটা দেশ। স্বাস্থ্য, শিক্ষা সহ সমস্ত ক্ষেত্রে উন্নয়নের যে বিপুল সুবিধা পেয়েছেন মানুষ, তাতে এই জয় প্রত্যাশিতই ছিল। কেজরিওয়ালকে ‘টেররিস্ট’ বলার জবাব মানুষই মুখের উপর বিজেপিকে দিয়ে দিয়েছে। দিল্লির মানুষ বিজেপিকে বুঝিয়ে দিয়েছে কেজরিওয়াল আতঙ্কবাদী নন, প্রকৃত দেশভক্ত।

আরও পড়ুন-গোপন সমঝোতায় আপের জয়ের রাস্তা প্রশস্ত করেছে কংগ্রেস

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...