Tuesday, June 9, 2026

অস্বাভাবিক ফি বৃদ্ধির প্রতিবাদ, সাউথ পয়েন্টের ছায়া এবার বি ডি মেমোরিয়ালে

Date:

Share post:

অস্বাভাবিক ফি বৃদ্ধির প্রতিবাদে এবার অভিভাবকরা সোচ্চার হলেন দক্ষিণ কলকাতার আরেক নামী বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে। গড়িয়া-কামাল গাজী সংলগ্ন বি ডি মেমোরিয়াল স্কুলে এবার কর্তৃপক্ষ ১০ শতাংশ হারে ফি বৃদ্ধির সিদ্ধান্ত নেয়। তারই প্রতিবাদে মঙ্গলবার স্কুলের সামনে বিক্ষোভ দেখালেন অভিভাবকদের সংগঠন গার্ডিয়ান ফোরাম।

তাঁদের দাবি, এ বছর ফি বৃদ্ধির কথা না থাকলেও তা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে স্কুল কর্তৃপক্ষ। শুধু তাই নয়, স্কুল থেকেই পড়ুয়াদের বই-খাতা সহ পঠন-পাঠনের সামগ্রী নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। যা বাজার মূল্যের থেকে অনেকটাই বেশি। অবিলম্বে স্কুল কর্তৃপক্ষকে এই সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে, অন্যথায় এই আন্দোলন আরও বৃহত্তর রূপ নেবে বলে হুঁশিয়ারিও দেওয়া হয়েছে অভিভাবকদের তরফে।

প্রসঙ্গত, কিছুদিন আগেই ফি বৃদ্ধি ইস্যুতে বিক্ষোভ দেখিয়েছে সাউথ পয়েন্ট স্কুলের অভিভাবকরা। তাঁরা বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছিলেন। এবার বি ডি মেমোরিয়াল-এ একই ঘটনা ঘটলো।

Related articles

২ সেনাকর্মী নিয়ে হরমুজের কাছে ভেঙে পড়ল মার্কিন হেলিকপ্টার! 

আমেরিকা-ইরান (US Iran relationship)অস্থির পরিস্থিতির মাঝে মঙ্গলবার সকালে হঠাৎ করে হরমুজ প্রণালীর (Strait of Harmuz) কাছে ভেঙে পড়ল...

বিশ্বকাপ শুরুর আগেই বিতর্ক, ট্রাম্পের দেশে প্রবেশে নিষোধাজ্ঞা সেরা রেফারির

বিশ্বকাপ শুরু হতে বাকি মাত্র ২ দিন। কিন্তু বিশ্বকাপ শুরুর আগেই বিতর্ক শুরু হয়ে গিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা...

মঙ্গলের সকালে কত হল হলুদ ধাতুর দাম, জেনে নিন এক ঝলকে

বিশ্ববাজারের অস্থিরতা এবং ঘরোয়া বাজারের চাহিদার ওঠানামার জেরে সোনা বা রুপোর দামের হেরফের হয়। আপনি যদি আজ সোনা...

FIFA World Cup: হ্যাশট্যাগ ১৬৮, সংখ্যা দিয়েই প্রতিবাদ ইরান দলের

হ্যাশট্যাগ ১৬৮। বিশ্বকাপ (FIFA World Cup) খেলতে ইরানের(Iran) ফুটবল টিম মেক্সিকোয় পা রাখতেই সকলের নজরে এল। গাঢ় নীল...