Sunday, April 5, 2026

নির্ভয়া মামলার শুনানিতে অজ্ঞান বিচারপতি

Date:

Share post:

নির্ভয়া মামলার শুনানিতে আদালত কক্ষেই জ্ঞান হারালেন এই মামলার অন্যতম বিচারপতি আর ভানুমতী। কেন্দ্রের তরফে দায়ের করা পিটিশনের রায় দিতে গিয়ে কোর্টরুমেই অসুস্থ হয়ে পড়েন তিনি। তখুনি তাঁকে হুইলচেয়ারে করে আদালত কক্ষ থেকে বের করে তাঁর চেম্বারে নিয়ে যাওয়া হয়। তিনি এখন স্থিতিশীল।
রাষ্ট্রপতির প্রাণভিক্ষার আর্জি খারিজের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করেছিল নির্ভয়াকাণ্ডের সাজাপ্রাপ্ত বিনয় শর্মা। আইনি প্রক্রিয়ায় বার বার কেন ফাঁসি পিছচ্ছে এবং ৪ দোষীকে আলাদা করে কেন ফাঁসি দেওয়া যাবে না, এই সওয়াল নিয়ে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করে কেন্দ্র। সেই মামলার শুনানিতেই আচমকা জ্ঞান হারান বিচারপতি আর ভানুমতী।

Related articles

খোয়াজা-রাজনাথ বাকযুদ্ধ: বিপদে পড়বে কলকাতা!

ভারত-পাক দ্বৈরথ নতুন কিছু নয়, কিন্তু ওয়াঘা সীমান্ত বা কাশ্মীর পেরিয়ে কি পাকিস্তানের নিশানায় এবার খাস কলকাতা? সেই...

ট্রাইবুনালে উত্তর দিতে পারল না কমিশন! প্রযুক্তির কারণে বাদ পড়া নাম তোলার নির্দেশ

প্রতিদিন যেভাবে বাংলার ন্যায্য ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়েছেন নির্বাচন কমিশন, তার পিছনে যে আদতে একটা...

ইরানের মাটি থেকে উদ্ধার ‘নিখোঁজ’ মার্কিন বায়ুসেনা

আমেরিকার (US Air Force) দুই যুদ্ধবিমান এফ-১৫ই এবং এ-১০ গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছিল ইরান(Iran)। ঘটনার পর গ্রেফতার হয়েছিলেন...

পালা বদলের পরই সুর নরম, ভারতের সঙ্গে ক্রিকেট সম্পর্ক স্বাভাবিক করতে চায় বাংলাদেশ

তারেক রহমান (Tarique Rahman) সরকারের ক্ষমতায় আসতেই সুর নরম বাংলাদেশের (Bangladesh)। ভারতের সঙ্গে সম্পর্ক দীর্ঘদিন শীতল থাকলে ক্ষতি...