Friday, June 26, 2026

উপাচার্যকে অপসারণের প্রশ্নে কোণঠাসা রাজ্যপাল

Date:

Share post:

সমাবর্তনে আমন্ত্রণ জানানো হয়নি আচার্য তথা রাজ্যপাল জগদীপ ধনকড়কে। তাই তিনি প্রশ্ন তুলেছিলেন কেন পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অপসারণ করা হবে না। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেবকুমার মুখোপাধ্যায়ের পাশে দাঁড়ালেন অন্যান্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা। উপাচার্যদের কাউন্সিল সাংবাদিক বৈঠকে জানান, দেবকুমার মুখোপাধ্যায় যা করেছেন তা নিয়ম মেনেই করেছেন। আচার্যকে আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু রাজভবনের তরফে কোনও উত্তর আসেনি। তাই বাধ্য হয়ে আচার্যকে ছাড়া সমাবর্তন আয়োজন করতে হয়েছে। তাঁরা আরও জানান, নতুন নিয়ম অনুযায়ী, রাজ্যপাল সরাসরি উপাচার্য বা সহ উপাচার্যের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন না। এক্ষেত্রে উচ্চ শিক্ষা দফতর ব্যবস্থা নিতে পারে।

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...