Monday, April 13, 2026

মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশে তৃণমূল ছাত্র পরিষদ

Date:

Share post:

শুরু হয়েছে এবছরের মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন পরীক্ষার্থীদের হাতে জলের বোতল, কলম তুলে দিলেন কোচবিহার জেলা তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। কোচবিহার নৃপেন্দ্র হাই স্কুলের সামনে ২০০ ছাত্রের হাতে জলের বোতল ও কলম তুলে দেন তাঁরা। ছাত্রনেতা সায়নদীপ গোস্বামী বলেন, ‘‘মাধ্যমিক সমস্ত ছাত্রছাত্রীদের জীবনের প্রথম পরীক্ষা তাই তাদের পাশে দাঁড়ানো একান্ত কর্তব্য ছাত্র সংগঠনের। পরীক্ষার হলে জলের বোতল এবং কলম এই ২টি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপকরণ। সেই কারণেই আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি।’’ শুধুমাত্র নৃপেন্দ্র হাই স্কুল নয় গোটা জেলার প্রায় সব স্কুলের ছাত্রদের হাতে জলের বোতল ও কলম তুলে দিয়েছেন তাঁরা। একইসঙ্গে মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভকামনা জানান তাঁরা।

আরও পড়ুন-কলকাতা, শিলিগুড়ি, হাওড়া, আসানসোলের পুরভোট সম্ভবত ২৪ এপ্রিল, নবান্নের খবর

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...