Saturday, March 21, 2026

শ্রীবৎস-অভিষেক-শাহবাজদের কাঁধে ভর করে রঞ্জি সেমিফাইনালের পথে বাংলা

Date:

Share post:

রঞ্জি ট্রফির শেষ চারে পৌঁছে গেল বাংলা । দ্বিতীয় ইনিংসে 443 রানের লিড নেওয়ার পরেও উইকেটে রয়েছেন শাহবাজ আহমেদ এবং মুকেশ কুমার । শেষ দিনে যত বেশি সময় ব্যাট করতে চায় বাংলা । ফলে বাকি সময় ব্যাট করার সুযোগ পেলেও ওড়িশার পক্ষে জয় ছিনিয়ে নেওয়া কঠিনই শুধু নয়, অসম্ভবও । ফলে প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে রঞ্জি ট্রফির শেষ চারে কার্যত পৌঁছে গেল বাংলা দল ।

রবিবার বাংলার দ্বিতীয় ইনিংসে দুই উইকেটে ৭৯ নিয়ে শুরু করেছিলেন অভিষেক রামন ও মনোজ তিওয়ারি। দিনের শেষে বাংলা সাত উইকেট হারিয়ে তুলেছে ৩৬১ রান। লিড ৪৪৩ রানের।
ছয় নম্বরে নেমে ৭৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেললেন শ্রীবৎস।কটকে ওড়িশার বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালের চতুর্থ দিনের শেষে ৪৪৩ রানে এগিয়ে রয়েছে অভিমন্যু ঈশ্বরনের দল। দ্বিতীয় ইনিংসে সাত উইকেট হারিয়ে উঠেছে ৩৬১ রান। সোমবার ম্যাচের শেষ দিন।
রবিবার মনোজ (৬) ফেরেন দলীয় ৯৭ রান। প্রথম ইনিংসে ১৫৭ করা অনুষ্টুপ মজুমদারও (১০) বেশি ক্ষণ থাকেননি। ১১৫ রানের মধ্যে বাংলার চার উইকেট ফেলে দিয়ে ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা করেছিল ওড়িশা। কিন্তু তখনই প্রতিরোধ গড়েন অভিষেক রামন ও শ্রীবৎস গোস্বামী। ওড়িশার রাস্তায় বাধা হয়ে ওঠেন দু’জনে।
অভিষেক রামন ও শ্রীবৎস গোস্বামীর পঞ্চম উইকেটের জুটি ম্যাচের দখল নিয়ে নেয় ধীরে ধীরে। দু’জনে যোগ করেন ১০২ রান। তিন নম্বরে নামা অভিষেক রামন করেন ৬৭। যাতে ছিল আটটি চার। ২১৭ রানে পঞ্চম উইকেট পড়ে বাংলার। ২৭৩ রানে পড়ে ষষ্ঠ উইকেট। ১৩৪ বলে আক্রমণাত্মক ৭৮ করে ফেরেন শ্রীবৎস। তাঁর ইনিংসে ছিল ১১টি বাউন্ডারি।

এর পর জুটি বাঁধেন শাহবাজ আহমেদ ও অর্ণব নন্দী। তাঁদের সপ্তম উইকেটের জুটিতে যোগ হয় ৭৮ রান।৩৫১ রানে পড়ে বাংলার সপ্তম উইকেট। ৭৫ বলে ৪৫ করে ফিরলেন অর্ণব। তাঁর ইনিংসে ছিল পাঁচটি চার ও একটি ছয়। দিনের শেষে বাংলার রান সাত উইকেটে ৩৬১।
প্রথম ইনিংসের মতোই ব্যাট হাতে বিক্রম দেখালেন শাহবাজ। ৫২ রানে অপরাজিত তিনি। তাঁর ইনিংসে রয়েছে তিনটি চার ও একটি ছয়। শাহবাজের সঙ্গী মুকেশ কুমার (অপরাজিত ৩)। ওড়িশার সফলতম বোলার গোবিন্দ পোদ্দার (৩-৯৫)।

টস হেরে ব্যাট করতে নেমে বাংলা প্রথম ইনিংসে তুলেছিল ৩৩২ রান। জবাবে ওড়িশার প্রথম ইনিংস শেষ হয়ে যায় ২৫০ রানে। ৮২ রানের লিড পেয়েছিল বাংলা। সেটাই এখন বেড়ে দাঁড়িয়েছে ৪৪৩ রানে। তাই বলা যেতে পারে, সবঠিকঠাক থাকলে বাংলার রঞ্জি সেমিফাইনালে যাওয়া এখন শুধু সময়ের অপেক্ষা ।

Related articles

উত্তরবঙ্গ দিয়ে মঙ্গলবার থেকে প্রচার শুরু তৃণমূল সুপ্রিমোর

ইস্তেহার প্রকাশ করেই জানিয়ে ছিলেন ঈদের পর থেকে জোরকদমে প্রচার শুরু হবে। সেই মতো মঙ্গলবার থেকেই জনসভা করবেন...

৬ বছরে শীতলতম মার্চ! আবহাওয়ার বদলে চমকে দিল দিল্লি 

শনিবার সকালে দিল্লির আবহাওয়া পৌঁছে দিয়েছিল ডিসেম্বর বা জানুয়ারির কোনও শীতের সকালে। যদিও দিনজুড়েই রয়েছে হালকা ঠান্ডার আমেজ।...

টাকা খেয়েছেন বনসল! বিজেপির প্রার্থী কোন্দলে প্রকাশ্যে অভিযোগ কর্মীদের

দলের কথাই শেষ কথা। এই কথা বলে বিরাট শৃঙ্খলার প্রচার চালান বঙ্গ বিজেপির পুরোনো নেতারা। আর সেই কেন্দ্রীয়...

অভিমানী খুদেকে নিজের বাড়িতে আমন্ত্রণ করে চমকে দিলেন বিজয়-রশ্মিকা

বিয়ের অতিথি তালিকায় নিজের নাম না থাকায় অভিমান প্রকাশ করেছিল এক খুদে ভক্ত। সেই ভিডিও সমাজ মাধ্যমে (Social...