Monday, April 6, 2026

‘নরেন্দ্র মোদি মুর্দাবাদ’ স্লোগান দিয়ে ভূয়সী প্রশংসার মুখে ১১ বছরের খুদে

Date:

Share post:

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে বাচ্চা ছেলের মুখে শোনা গেল আজাদি স্লোগান। সঙ্গে মোদি বিরোধী স্লোগানও। জানা গিয়েছে, বিহারে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার অনুষ্ঠানের মঞ্চেই এমন স্লোগান দিতে দেখা গেছে এক ১১ বছরের খুদেকে। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিআই নেতা কানহাইয়া কুমার।

৬৮ সেকেন্ডের একটি ভিডিওতে মোদি শাসিত সরকারকে প্রশ্ন করেছেন, “তাজমহল বা রেড ফোর্ট না থাকলে গোটা পৃথিবীকে কী গরু আর গোবর দেখাতেন”। পাশাপাশি, ‘নরেন্দ্র মোদি মুর্দাবাদ’ স্লোগান দিয়ে সাধারণ মানুষের ভালবাসা কুঁড়িয়ে নিয়েছে। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকা সাধারন মানুষ ভূয়সী প্রশংসা করেছেন ১১ বছরের ওই ছেলেটির।

সভা শেষে কানাইয়া কুমার ১১ বছরের ছেলেটির সাহসকে কুর্ণিশ জানিয়েছেন। নাগরিকত্ব আইন এবং এনআরসির বিরোধিতা করে একের পর এক সভা করছেন কানাইয়া কুমার।

আরও পড়ুন-সিএএ বিভাজনের আইন, ব্রিটেনের মন্তব্যে চাপে মোদি সরকার

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...