Friday, June 26, 2026

সিএএ বিভাজনের আইন, ব্রিটেনের মন্তব্যে চাপে মোদি সরকার

Date:

Share post:

সিএএ কে কেন্দ্র করে উত্তাল গোটা দেশ। তবে এবার মোদি সরকারের চাপ আরও বাড়িয়ে দিল ব্রিটিশ সরকার। সম্প্রতি এক আলোচনা সভায় ইংল্যান্ড সরকারের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ভারত সরকারের নাগরিকত্ব সংশোধনী আইন একটি বিভাজন মূলক আইন।
ইংল্যান্ডের হাউস অফ লর্ডসে এক বিতর্ক সভায় ব্রিটেন তিনদিন আগে ভারতের সংখ্যালঘুদের অধিকার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে । পাশাপাশি দিল্লিতে শান্তি প্রতিষ্ঠারও আহ্বান জানানো হয়েছে।ব্রিটেনের মন্ত্রিসভায় সিএএ নিয়ে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। এই সভাতে ব্রিটেনের বিদেশমন্ত্রী জানান, ‘এই আইনকে কেন্দ্র করে গোটা ভারতবর্ষ জুড়ে যেভাবে আন্দোলন শুরু হয়েছে তাতে এটা স্পষ্ট যে এই আইন বিভাজনের আইন।আমাদের ভারতীয় প্রবাসীদের মধ্যেও এই আইন যে বিভেদ তৈরি করেছে তাতে কোনও সন্দেহ নেই।’
ব্রিটেনের সংসদে সিএএ নিয়ে এই বার্তাতে মোদি সরকারকে নতুন করে চাপের মুখে পড়তে হচ্ছে বলে মত ওয়াকিবহলমহলের।

Related articles

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...

শিল্পে নতুন আশা, বাংলায় বিনিয়োগে আগ্রহ একাধিক সংস্থার: জানালেন রাজ্যের অর্থমন্ত্রী

বাংলা থেকে টাটা গোষ্ঠী (Tata Group) চলে যাওয়ার দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গে (West Bengal) শিল্প বিনিয়োগের (Industrial Investment) পরিবেশকে...