Monday, April 6, 2026

ফাঁসি পিছনোর আর্জি খারিজ পাটিয়ালা হাউস কোর্টে

Date:

Share post:

নির্ভয়া কাণ্ডে ফাঁসি পিছনোর আর্জি খারিজ দিল্লির পাটিয়ালা হাউস কোর্টে। মঙ্গলবার, ওই আর্জি খারিজ করেছে দিল্লির নিম্ন আদালত। এই পাটিয়ালা হাউস কোর্টেই আগে ২ বার মৃত্যু পরোয়ানা জারি করে। কিন্তু আইনি জটিলতায় প্রথম দু’বার ফাঁসি কার্যকর করা যায়নি।
মঙ্গলবার, সকাল ৬টায় তিহার জেলে ফাঁসি হওয়ার কথা নির্ভয়া কাণ্ডের ৪ অসামীর। সেই পরোয়ানায় স্থগিতাদেশে চেয়ে আর্জি করা হয়। কিন্তু সেই খারিজ করে দিয়েছেন বিচারক। ফলে ৩মার্চ সকালেই নির্ভয়া কাণ্ডে ৪ দণ্ডিতের ফাঁসি হতে পারে বলে মত আইনজ্ঞদের।
তবে এক্ষেত্রেও জট রয়েছে। কারণ, সুপ্রিম কোর্টে রায়ের পুনর্বিবেচনার আর্জি খারিজ করার পরে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আর্জি জানিয়েছে পবন গুপ্ত। রামনাথ কোবিন্দ সেই আর্জি সোমবারের মধ্যে খারিজ করে দিলও, ১৪দিনের গেরোয় পবনের ফাঁসি আটকে যেতে পারে। সেই পরিস্থিতিতে বাকির ফাঁসিও মঙ্গলবার না হওয়ার সম্ভাবনা।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...