Friday, June 26, 2026

সাত বছর পর তৃণমূলের দলীয় বৈঠকে কুণাল ঘোষ

Date:

Share post:

২০১৩ সালের পর ২০২০. সোমবার নেতাজি ইন্ডোরে তৃণমূল কংগ্রেসের বৈঠকে দেখা গেল প্রাক্তন সাংসদ কুণাল ঘোষকে। এরমধ্যে ২১ জুলাই বা ২৮ অগাস্টসহ কয়েকটি জনসভার মঞ্চে দেখা গেলেও দলের কোনো নিজস্ব গুরুত্বপূর্ণ বৈঠকে সাত বছর বাদে দেখা গেল তাঁকে। কুণালকে দেখে সৌজন্যবিনিময় শুরু করেন নেতা, কর্মীরা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন,” আমি তো দলে ছিলাম। দলেই আছি। দল ছাড়ার কথা কখনও বলি নি। আজকালকার দিনে কোনো ইস্যুতে মতপার্থক্য হলেই চারদিকে দল ছাড়ার প্রবণতা দেখি। আমি এর মধ্যে পড়ি না।” নিজেকে পরিবর্তনের আন্দোলনের পুরনো দিনের সৈনিক বলে মন্তব্য করেন কুণাল। তিনি বলেন,” তৃণমূল মানে সবার উপরে মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে দলটাকে একটা সাংগঠনিক কাঠামোতে রাখার চেষ্টা করছে, তাতে আকর্ষণ বোধ করছি। আবেগ আর সংগঠনের সুষম মিশ্রণ নিশ্চয় আরও কার্যকর হচ্ছে। পিকের প্লাস পয়েন্টগুলি ধারালোভাবে প্রয়োগ করাচ্ছে অভিষেক।” কুণাল এদিনের বৈঠকে আমন্ত্রণের কার্ড পাওয়ায় এবং নেতাজি ইন্ডোরে আসায় এটা আবার স্পষ্ট যে তিনি তৃণমূলের গন্ডিতেই আছেন। তিনি বলেন,” পরিবর্তনের আন্দোলন যেমন কঠিনতম একটি পর্ব ছিল, তেমনই সংসদীয় রাজনীতিতে ক্ষমতাসীন দলকে ধরে রাখা বড় কম কঠিন কাজ নয়। মমতাদি, পার্থদা, শুভেন্দু, অভিষেকসহ নেতৃত্ব নিশ্চয়ই সেসব দেখছেন। আর অভিষেক- পিকে জুটি যেভাবে দলের বাড়তি মেদ ঝরানোর জরুরি কাজটা করছে দেখছি, তাতে দল ফিট থাকাই উচিত।”

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...