Sunday, March 22, 2026

BREAKING: রাজ্যের ৫টি আসনে রাজ্যসভার ভোট ২৬ মার্চ

Date:

Share post:

পশ্চিমবঙ্গে রাজ্যসভার পাঁচটি আসনের নির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি করলো নির্বাচন কমিশন। আগামী ২৬ মার্চ বিধানসভায় এই ৫ আসনে ভোটগ্রহণ করা হবে। ওই দিন সকাল ৯টা থেকে বিকাল ৪টে পর্যন্ত ভোট পর্ব চলবে।

যে কোনও সরকারি ছুটির দিন বাদে সকাল ১১টা থেকে বিকেল ৩টের মধ্যে আগামী ১৩ মার্চ পর্যন্ত মনোনয়ন দাখিল করা যাবে। ১৬ মার্চ মনোনয়নপত্র যাচাই হবে। প্রার্থী পদ প্রত্যাহারের শেষ দিন ১৮ মার্চ বেলা ৩টে পর্যন্ত।

উল্লেখ্য, বিধায়ক সংখ্যার বিচারে রাজ্যসভার চারটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে চলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। পঞ্চম আসনে তৃণমূল আবার নির্ধারক শক্তি হতে পারে। নিজেরাও প্রার্থী দিতে পারে। সেক্ষেত্রে বাম এবং কংগ্রেস কী পদক্ষেপ নেয়, সেদিকেই নজর রাখছে ঘাসফুল শিবির।

Related articles

জনসমুদ্রে প্রার্থীরা! রবিবাসরীয় প্রচারে জেলায় জেলায় ঝোড়ো ব্যাটিং তৃণমূলের 

প্রার্থী তালিকা ঘোষণা হতেই প্রচারের ময়দানে কোমর বেঁধে নেমে পড়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস। তালিকা প্রকাশের পর প্রথম রবিবারেই...

সোমবার প্রকাশ ‘বিবেচনাধীন’ ভোটারদের সাপ্লিমেন্টারি তালিকা, ভাগ্য নির্ধারণ ২৭ লক্ষের

সোমবার বিকেলে প্রকাশিত হবে ‘বিবেচনাধীন’ ভোটারদের সাপ্লিমেন্টারি তালিকা। রবিবার শিপিং কর্পোরেশন ভবনে বাহিনী মোতায়েন সংক্রান্ত বৈঠকে যোগ দেওয়ার...

কমিশনের সাহায্যে রাষ্ট্রপতি শাসনের চেষ্টা! কবিতা-গান-যুক্তিতে প্রতিবাদ গণমঞ্চের

নির্বাচনের আগে বাংলার প্রশাসনকে পঙ্গু করে দেওয়ার পরিকল্পনা কেন্দ্রের বিজেপি সরকারের। হাতিয়ার নির্বাচন কমিশন। সেই লক্ষ্যে এবার নির্বাচন...

শান্তিপূর্ণ ভোট করাতে তৎপর পুলিশ, জেলায় জেলায় পরিদর্শনে অফিসাররা

ভোট ঘোষণার (West Bengal elections) পরেই প্রশাসনিক মহলে শীর্ষস্তর থেকে জেলাস্তরে ইচ্ছা অনুযায়ী ব্যাপক রদবদল করেছে নির্বাচন কমিশন...