Thursday, June 25, 2026

এবার কি বৃষ্টির জেরে মাটি হচ্ছে দোল?

Date:

Share post:

বসন্ত তো মাটি হয়েছে বৃষ্টির জেরে। তবে কি এবার দোলেও বৃষ্টি হবে? দোলের আগের দিনও রাজ্যে বৃষ্টি চলছে। জানা যাচ্ছে, উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা। সঙ্গে অসমের ওপর অবস্থিত ঘূর্ণাবর্ত। এর জেরেই ভিজছে বাংলা। আবহাওয়া দফতর সূত্রে খবর, দোলের দিন অর্থাৎ সোমবার পরিস্থিতির উন্নতি হবে। সোমবার, মঙ্গলবার দোল, হোলিতে আকাশ পরিস্কার থাকবে। মঙ্গলবার রাতের দিকে পশ্চিমের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে ১০ই মার্চ মঙ্গলবার রাতে জম্মু-কাশ্মীরে। এর প্রভাবে আবারও উত্তর-পশ্চিম ভারতের আবহাওয়া পরিবর্তন হবে।

আরও পড়ুন-তাহলে কি পদ্ম-শিবিরেই শোভনের দ্বিতীয় ইনিংস ? জল্পনা তুঙ্গে

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...