Sunday, June 14, 2026

আজই ভারতসেরার শিরোপা মোহনবাগানের ঝুলিতে ভরতে চান কিবু

Date:

Share post:

আজ মঙ্গলবার কয়েক ঘণ্টা পরেই পুরো শক্তি নিয়েই আইজলের বিরুদ্ধে মাঠে নামছে মোহনবাগান । তিন পয়েন্টই লক্ষ্য সবুজ মেরুনের, সাফ জানিয়ে দিয়েছেন কোচ কিবু ভিকুনা ।
লিগ টেবিলের পরিস্থিতি যা, তাতে চ্যাম্পিয়ন হওয়ার সোজা অঙ্ক পাঁচ ম্যাচে চাই মাত্র দু’পয়েন্ট। তা হলেও গোল পার্থক্যে পাঁচ বছর পরে ফের সবুজ মেরুন তাঁবুতে ঢুকে যাবে আই লিগ ট্রফি। মোহনবাগান কোচ মঙ্গলবার কল্যাণী স্টেডিয়ামেই সদস্য-সমর্থকদের বিজয় মিছিল শুরু করার রসদ তুলে দিতে চান। কারণ, আইজলের সঙ্গে আজ ম্যাচ ড্র হলে ডার্বি পর্যন্ত অপেক্ষা করতে হবে মোহনবাগানকে।সে জন্যই সম্ভবত কোনও ঝুঁকি নিতে রাজি নন বেইতিয়াদের হেডমাস্টার।
এদিকে সমর্থকরা একপ্রকার ধরেই নিয়েছেন যে আজই ভারতসেরার শিরোপা চলে আসবে মোহনবাগানের কপালে। কল্যাণী স্টেডিয়ামও সেজে উঠছে চ্যাম্পিয়নদের বরণ করার লক্ষ্যে। আজ কল্যাণীতে কয়েক হাজার সমর্থক ম্যাচ দেখতে যাবেন, তা বলাই বাহুল্য। আর তাঁদের সঙ্গে যাচ্ছে প্রচুর সবুজ-মেরুন আবির এবং ব্যানার।

Related articles

৩ ভারতীয়ের ‘খুনে’ ক্ষমা চাইল না আমেরিকা! সরব কংগ্রেস, ‘বেসুরো’ হিরণ

হরমুজ প্রণালী দিয়ে ইরানের তেল নিয়ে যাওয়ার 'অপরাধে' পালাউ-এর পতাকাধারী জাহাজে বিস্ফোরণ ঘটায় আমেরিকা। তাতে মৃত্য়ু হয়েছে ৩...

দেশটা গণতান্ত্রিক না একনায়কতান্ত্রিক, স্পষ্ট করুন: ককরোচদের মঞ্চে দাবি সোনমের

দেশজুড়ে শিক্ষাব্যবস্থার বে-হাল দশা ও NEET পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবির ডাক দিয়ে সরব 'ককরোচ...

বাংলার নতুন গোয়েন্দা পরমব্রত! ওয়েব সিরিজে চমক দিতে তৈরি অভিনেতা 

বাঙালির অন্যতম প্রিয় গোয়েন্দা আইকন 'ফেলুদা'র চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। বাদ পড়েনি...

FIFA World Cup: বিশ্বকাপে ভারত যোগ, ২০ বছর নতুন ইতিহাস লিখলেন অস্ট্রেলিয়ার নিশান

ফিফা বিশ্বকাপে ভারত যোগ। চলতি বিশ্বকাপে বেশ কয়েকটি দলে ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার আছে। অস্ট্রেলিয়ার জার্সিতে মাঠে নেমে ইতিহাস...