Thursday, June 11, 2026

করোনায় দেশের প্রথম মৃত্যু কর্ণাটকে, জারি চূড়ান্ত সতর্কতা

Date:

Share post:

ভারতে প্রথম করোনা ভাইরাসের বলি হলেন একজন। কর্ণাটকে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল ৭৬ বছরের এক বৃদ্ধের। মৃত্যুর কথা স্বীকার করে নিয়েছেন কর্নাটকের স্বাস্থ্যমন্ত্রী। মৃত্যুর কথা জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকও। ৭৬ বছর বয়সী ওই ব্যক্তির নাম কালাবুরাগি।

গত ফেব্রুয়ারি মাসের শেষ দিনেই সৌদি আরব থেকে ভারতে ফিরেছিলেন ওই বৃদ্ধ। সেই সময় তাঁর ডাক্তারি পরীক্ষা হলেও করোনার উপসর্গ ধরা পড়েনি। গত ৫ মার্চ অসুস্থ হয়ে পড়েন তিনি। তাঁকে নার্সিংহোমে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষায় জানা যায়, করোনায় আক্রান্ত হয়েছেন তিনি।নার্সিংহোম থেকে ওই বৃদ্ধকে হায়দ্রাবাদের হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল। তবে সেখান থেকে তাঁকে বাড়িতে নিয়ে চলে যান তাঁর আত্মীয় পরিজনরা। এ দিন রাত সাড়ে দশটা নাগাদ তাঁর মৃত্যু হয়। কিন্তু কেন ওই বৃদ্ধকে তাঁর আত্মীয়দের জোরাজুরিতে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

দেশে প্রথম করোনা আক্রান্তের মৃত্যুর পরই চূড়ান্ত সতর্কতা জারি হয়েছে কর্নাটক জুড়ে। আগামীকাল থেকে বেঙ্গালুরুর সমস্ত স্কুল বন্ধ রাখার জন্য নির্দেশ দিয়েছে কর্নাটক সরকার।

Related articles

দেশজুড়ে বিক্ষোভের আগুন, পুনেতে ‘ককরোচ জনতা পার্টি’র সমাবেশে উপচে পড়ল ভিড়

পরীক্ষা বিতর্ক ও প্রশ্ন ফাঁসের অভিযোগে দেশজুড়ে তোলপাড় চলছে। এই আবহে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে দেশব্যাপী...

কেন্দ্রের ছাড়পত্র, কেমোথেরাপির দুই ওষুধের আকাশছোঁয়া দাম বৃদ্ধির পথে

মূল্যবৃদ্ধির জেরে এমনিতেই উঠছে নাভিশ্বাস! তার মধ্যেই এবার ক্যানসারের মত রোগের চিকিৎসা অনেকটাই ব্যয়বহুল হয়ে দাঁড়াচ্ছে। বাড়ছে কেমোথেরাপির...

গৃহবধূদের কাজের মূল্য কত? বড় বার্তা শীর্ষ আদালতের

সুপ্রিম কোর্টের (Supreme Court) এক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণে নতুন করে আলোচনায় উঠে এল গৃহবধূদের অবদান। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে...

ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় মল্লিকার্জুন খাড়্গে

কর্নাটক (Karnataka) থেকে রাজ্যসভায় পুনর্নির্বাচিত হলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি তথা প্রবীণ রাজনীতিক মল্লিকার্জুন খাড়্গে (Mallikarjun Kharge)। কার্যত এবারেও...