Friday, April 3, 2026

রাজ্যসভায় তৃণমূল সমর্থিত প্রার্থী দীনেশ বাজাজ, ফের মিলিয়ে দিল ‘এখন বিশ্ববাংলা সংবাদ’

Date:

Share post:

রাজ্যসভায় তৃণমূল সমর্থিত নির্দল প্রার্থী হচ্ছেন দীনেশ বাজাজ। শুক্রবারই মনোনয়ন জমা। আরও একবার রাজ্যসভার প্রার্থী তালিকা মিলিয়ে দিল ‘এখন বিশ্ববাংলা সংবাদ’।
রাজ্যসভায় তৃণমূলের পঞ্চম প্রার্থী হিসাবে প্রাক্তন বিধায়ক দীনেশ বাজাজের নাম উঠে আসে। সূত্রের খবর, নির্দল প্রার্থী হিসেবে লোকসভার প্রাক্তন স্পিকার মীরা কুমারের নাম উঠে আসে। অনেক কংগ্রেস ও তৃণমূল নেতৃত্ব সেই নামে সম্মতি জানায়। কিন্তু প্রদেশ কংগ্রেসেরই কয়েকজন নেতা সেই প্রস্তাবের তীব্র বিরোধিতা করেন। এরপরেই দীনেশ বাজাজকে সমর্থন জানানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়।
বাংলার বসবাস করেন এমন হিন্দিভাষী নাগরিকদের মধ্যেও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা অসীম৷ এর আগে রাজ্যের একটি হিন্দি সংবাদপত্রের কর্ণধার বিবেক গুপ্তাকে রাজ্যসভায় পাঠিয়েছিলেন নেত্রী৷ সাবে জোড়াসাঁকোর তৃণমূলের বিধায়ক ছিলেন দীনেশ বাজাজ। এবার রাজ্যসভায় নির্দল প্রার্থী হিসেবে তাঁকে সমর্থনের সিদ্ধান্ত নিল তৃণমূল।

আরও পড়ুন-করোনা সংক্রমণ রুখতে দূর থেকে নমস্কার, পরামর্শ মুখ্যমন্ত্রীর

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...