Friday, April 3, 2026

শহর কলকাতার কিছু নাম, যা ভুল জেনে এসেছি এতদিন

Date:

Share post:

• শহর কলকাতার বেশ কিছু রাস্তা কিংবা এলাকা আছে যার নাম নিয়ে বিভিন্ন জিজ্ঞাসা আছে। যেমন সুকিয়া স্ট্রিট। প্রথমেই বলে রাখা ভালো রাস্তাটির নামকরণ হয়েছিল পিটার সুকিয়াস নামে এক আর্মেনিয়ান সাহেবের নামে। তিনি আর তাঁর স্ত্রী, কলকাতার ইতিহাসে দুজনের অবদানই স্বীকৃত। অর্থাৎ রাস্তাটির নাম সুকিয়া নয় বলেই ধারণা বহু কলকাতা নিয়ে চর্চা করা মানুষের।

• উল্টোডাঙা এলাকাটি ছিল মারাঠা ডিচের বাইরে। ফলে বিপরীত বা উলটো দিকের ডাঙার নাম উল্টোডাঙা হয়ে থাকতে পারে। আবার উলুটি বা উলুখড় যুক্ত মাটি থাকার কারণেও এমন নাম হতে পারে। একটু যারা প্রাচীন মানুষ এখনও বেঁচে আছেন তারাই বলেন জায়গাটার নাম উল্টোডাঙা নয় উল্টোডিঙি। এর দুটি মত আছে একবার প্রচন্ড বন্যায় খালের সমস্ত ডিঙি উল্টে গিয়েছিল, অথবা ডিঙি উল্টিয়ে আলকাতরা মাখিয়ে শুকোতে দেওয়া হত খালপাড়ে। সেখান থেকেই নাম উল্টোডিঙি।

• পুরানো মানুষজন জানবেন দমদমা রায়বাড়ির কথা।বিশাল প্রভাব প্রতিপত্তি ছিল তাদের।একটা মত আছে ওই অঞ্চলে আর্মড পুলিশের একটি ফায়ারিং রেঞ্জ ছিল।বুলেট ফায়ারের দুমদাম শব্দ অপভ্রংসে এলাকার নাম রেখেছে দমদম। আরএকটি মত আছে দমদমে বিখ্যাত ক্লাইভ হাউস দাঁড়িয়ে ছিল একটি ঢিবির ওপর। ঢিবিকে উর্দুতে দুমদুমা বলে। সেই থেকে এলাকার নাম দমদমা। আজকের দমদম।

• বাগুই পদবিধারী বেশ কিছু মানুষের সন্ধান পাওয়া যেত এই এলাকায়। সম্ভবত আট ঘর বাগুই থেকেই বাগুইআটি। বাগুইহাটি নয়।

• মনসার লোকায়ত রূপ বারা ঠাকুর। মূর্তি বলতে একটি মাথা, ধর নেই, মাথায় মুকুট। উত্তর আর দক্ষিণ দুই চব্বিশ পরগনাতেই বারাসত রয়েছে। দুই পরগনার এখনও দ্বন্দ্ব আমরা শত আর ওরা সাত। বারা ঠাকুরের সংখ্যা নিয়ে বিরোধ আরকি।

আরও পড়ুন-স্টেজ থ্রি’ সংক্রমণের আশঙ্কা দেখা দিলে রাজ্যে প্রয়োজনে ‘Local Lockdown’

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...