Wednesday, April 8, 2026

বিদ্রোহীদের পদত্যাগ গ্রহণ স্পিকারের, আস্থা ভোটের আগে ইস্তফা দেবেন কমল নাথ?

Date:

Share post:

পরিস্থিতি যা, তাতে মধ্যপ্রদেশ হাতছাড়া হতে চলেছে কংগ্রেসের। ২২ জন কংগ্রেস বিধায়কের ইস্তফার পরও টালবাহানা চালাচ্ছিলেন মুখ্যমন্ত্রী কমল নাথ। বিধানসভার স্পিকার এনপি প্রজাপতিও ছয় মন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ করে বাকি ষোলো জনের ব্যাপারে সিদ্ধান্ত ঝুলিয়ে রেখেছিলেন। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট আজ বিকেল ৫ টার মধ্যে আস্থা ভোটের নির্দেশ দিতেই বদলে গেল পরিস্থিতি। আস্থা ভোটের ১৭ ঘন্টা আগে প্রায় মধ্যরাতে বিদ্রোহী ১৬ জন বিধায়কের পদত্যাগ গ্রহণ করেন স্পিকার প্রজাপতি। নিয়ম অনুযায়ী, পদত্যাগী ২২ বিধায়কেরই বিধায়ক পদ খারিজ হয়ে যাবে। ফলে কংগ্রেসের সদস্যসংখ্যা কমে হচ্ছে ৯২, অন্যদিকে বিজেপির বিধায়ক ১০৭। এই অবস্থায় মধ্যপ্রদেশে বিজেপির সরকার গঠন সময়ের অপেক্ষা। প্রশ্ন হল, ফ্লোর টেস্টে পরাজয় নিশ্চিত জেনে আগেই কি রাজ্যপাল লালজি ট্যান্ডনের কাছে পদত্যাগপত্র পেশ করবেন কমল নাথ? নাকি আজ বিকেল পাঁচটায় ফ্লোর টেস্টেই চূড়ান্ত ফয়সালার অপেক্ষা?

 

Related articles

ইমপিচমেন্ট বিজ্ঞপ্তি খারিজ গণতন্ত্রের উপরই প্রশ্ন: জ্ঞানেশ-ইস্যুতে একজোট I.N.D.I.A.

সংসদের দুই কক্ষে যে প্রক্রিয়ায় খারিজ করে দেওয়া হয়েছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (CEC Gyanesh Kumar) বিরুদ্ধে...

ভোটার তালিকায় কোপ: বাংলাজুড়ে নাগরিকত্ব লুঠের নীল নকশা রুখতে সরব গণমঞ্চ 

গণতান্ত্রিক লড়াইয়ে হার নিশ্চিত জেনেই কি এখন ভোটার তালিকায় কারচুপি করে জিততে চাইছে বিজেপি? বুধবার কনস্টিটিউশন ক্লাবে সাংবাদিক...

বঙ্গে দ্বিতীয় দফার নির্বাচন: তারকা প্রচারক তালিকা প্রকাশ তৃণমূলের

দ্বিতীয় দফার ৪০ জন তারকা প্রচারকদের (star campaigner) নামের তালিকা প্রকাশ করল দল। চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের...

বদমেজাজি জ্ঞানেশ! বৈঠকে বাদানুবাদ, ‘অপমান’ পর্যবেক্ষককে

জনপ্রতিনিধি থেকে সরকারি আধিকারিকদের প্রতি ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের আচরণ কতটা খারাপ তা স্পষ্ট করে দিয়েছিলেন...