Saturday, June 20, 2026

ভয়াবহ আগুন উল্টোডাঙ্গার বস্তিতে, ঘটনাস্থলে দমকলের ৭টি ইঞ্জিন

Date:

Share post:

এবার ভয়াবহ আগুন উল্টোডাঙ্গার বস্তিতে। আচমকাই শনিবার দুপুরে আগুন লাগে সেখানে। বস্তির দরমা ও কাঠের ঘরগুলিতে খুব দ্রুত ওই আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের ৭টি ইঞ্জিন।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ওই বস্তির একটি ঘর থেকেই প্রথম আগুন দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের বাড়িগুলিতে। কোনও কোনও বাড়ির টালির ছাদ ধসে পড়ে।

আপাতত ওই ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। দমকল ও স্থানীয় বাসিন্দাদের চেষ্টায় প্রায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রনে আসে। বেশ কয়েকটি ঘর পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে এলাকাবাসীর দাবি। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যান দমকলমন্ত্রী সুজিত বসু। তবে ঠিক কীভাবে আগুন লাগল সেটা জানাতে পারেননি দমকল আধিকারিকরা। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ বা শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে বলে মনে করছে দমকল।

আরও পড়ুন-করোনার লক্ষণ থাকলে রোগীকে ফেরানো যাবে না, নির্দেশ স্বাস্থ্য মন্ত্রকের

Related articles

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...