Monday, April 6, 2026

বয়স কম করোনায় মৃত যুবকের, উৎকণ্ঠা দেশবাসীর

Date:

Share post:

এতদিন পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়ে যাদের মৃত্যু হয়েছে, তাঁরা প্রবীণ নাগরিক। অনেকের ধারণা ছিল রোগ প্রতিরোধ ক্ষমতা কম বলেই তাঁদের মৃত্যু হয়েছে। তবে পাটনার যুবকের মৃত্যুতে নতুন করে তৈরি হয়েছে উদ্বেগ। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রবিবার মৃত্যু হয়েছে বিহারের এক যুবকের। বয়স ৩৮ বছর। আর তাতেই চিন্তার ভাঁজ কপালে।

কিছুদিন আগে কাতার থেকে মুঙ্গেরে ফিরেছিলেন ওই যুবক। বাড়ি ফেরার পরই জ্বর হয় তাঁর। ভর্তি করা হয় পটনার অল ইন্ডিয়া মেডিক্যাল সায়েন্সেসে। লালারস পরীক্ষার পর দেখা যায় কোভিড-১৯ পজিটিভ। রবিবার সকালে তাঁর মৃত্যু হয়। এদিনই মুম্বইয়ে মৃত্যু হয়েছে সত্তরোর্ধ্ব এক প্রবীণের। এক ইতালীয় পর্যটক সহ ভারতে যতজনের মৃত্যু হয়েছে তার মধ্যে বিহারের এই যুবক সর্ব কনিষ্ঠ।

মৃত্যু শুরু হয়েছিল কর্ণাটক দিয়ে। তারপর এক এক করে দিল্লি, পাঞ্জাব, মহারাষ্ট্র হয়ে এবার বিহার। বিহারের স্বাস্থ্য সচিব সঞ্জয় কুমার বলেন, “রাজ্যে প্রথম করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। এর আগে বিহারের একজনের শরীরেও ভাইরাস পাওয়া যায়নি।”

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...