Monday, March 23, 2026

আতঙ্কে বাজারে ভিড়, সুযোগের সন্ধানে অসাধু ব্যবসায়ীরা

Date:

Share post:

কেন্দ্র-রাজ্য তরফ থেকে বারবার আশ্বাস দেওয়া হচ্ছে, নিত্য প্রয়োজনীয় জিনিস এবং জরুরি পরিষেবা বন্ধ হবে না। লক ডাউন হোক বা নিষেধাজ্ঞা কোনও পরিস্থিতিতে জরুরি পরিষেবা বন্ধ হচ্ছে না। কিন্তু কে শোনে কার কথা? রবিবার ১৪ ঘণ্টা জনতা কার্ফুর পরে সোমবার বিকেল পাঁচটা থেকে ২৭ তারিখ পর্যন্ত রাজ্যে লক ডাউন। সে ক্ষেত্রে কী কী বিষয় এর আওতায় বাইরে থাকছে সেটা রাজ্য সরকারের তরফ থেকে বারবার বলা হয়েছে। সংবাদমাধ্যমগুলিও এ বিষয়ে প্রচার চালাচ্ছে। “এখন বিশ্ব বাংলা সংবাদ”- আমরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি কিন্তু তারপরেও কিছু মানুষ অযথা আতঙ্কিত হয়ে পড়ছেন। আর তার জেরে অকারণ ভিড় বাড়ছে দোকানে, বাজারে। সোমবার সকালে দোকান খুলতেই বড় বড় থলে হাতে সবাই ভিড় জমিয়েছেন সেখানে। প্রয়োজনের অতিরিক্ত নিত্য প্রয়োজনীয় জিনিস, কাঁচা শাক-সবজি, মাছ, মাংস, ডিম মজুত করে রাখার রাস্তায় হাঁটছেন অধিকাংশ মানুষ। এই অবস্থায় চার দিনের রসদ সংগ্রহ করতে কলকাতা শহর জেলায় জেলায় বিভিন্ন বাজারে ভিড় শুরু হয়েছে।

এর জেরে দুটি সমস্যা দেখা দিচ্ছে। এক, যে কারণে ভিড় এড়ানোর কথা বলা হচ্ছে, জনতা কার্ফু, নিরাপদ দূরত্ব বজায় রাখা -সেটা কার্যকর হচ্ছে না। কারণ, অতিরিক্ত ভিড়ে রীতিমত গায়ে গা ঠেকিয়ে দাঁড়িয়ে জিনিসপত্র কিনছেন সবাই। এর ফলে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা বেশি।
দুই, এই সুযোগে কালোবাজারির পথে নেমেছেন বেশ কিছু বিক্রেতা। বাড়তি চাহিদার সুযোগে বাজারে কোনও কোনও পণ্যের দাম অন্য দিনের চেয়ে একটু বেশি বলেও অভিযোগ উঠছে। প্যাকেটজাত পণ্যের দাম সে পরিমাণ বাড়াতে না পারলেও, কাঁচা শাক-সবজি, মাছ, মাংস, ডিম এক লাফে ৫০ টাকা ১০০ টাকা বাড়িয়ে দিয়েছেন অনেক অসাধু ব্যবসায়ী। যার ফলে পকেট টান পড়ছে মধ্যবিত্তের। কিন্তু আতঙ্কে সেই জিনিস কিনছেন অনেকেই।

মহামারির সঙ্গে ওতোপ্রোতভাবে জড়িয়ে থাকে সুযোগ সন্ধানী লোকেদের অসাধু উদ্দেশ্য। অযথা আতঙ্কিত হয়ে আমরা নিজেরাই সেই রাস্তা করে দিচ্ছি না তো? আতঙ্কিত হবেন না, গুজব ছড়াবেন না। নিত্য প্রয়োজনীয় জিনিস এবং জরুরি পরিষেবা কিন্তু লকডাউনেও চালু থাকছে।

Related articles

বাংলাজুড়ে জনসংযোগ-পাড়া বৈঠকে ঝড় তুলছেন তৃণমূল প্রার্থীরা, মঙ্গলবার থেকে নির্বাচনী প্রচারে মমতা-অভিষেক

ক্যালেন্ডারের পাতায় ঠিক একমাস বাকি। আগামী ২৩ এপ্রিল প্রথম দফার নির্বাচন। আর তার ঠিক ত্রিশ দিন আগে থেকে...

আরজি কর লিফট-মৃত্যু কাণ্ডে এবার জনস্বার্থ মামলা হাই কোর্টে

আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের লিফটে আটকে মৃত্যুর ঘটনায় এবার কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হল। হাসপাতালের...

ক্যানিং পূর্বে আরাবুল, ভাঙড়েই নওশাদ: বাম-আইএসএফ সমঝোতার প্রথম তালিকায় চমক

ঈদের পর প্রার্থী তালিকা ঘোষণা করবেন বলে কথা দিয়েছিলেন নওশাদ সিদ্দিকি। সেই মতো সোমবার বিধানসভা নির্বাচনের জন্য ২৩...

মিলছে না LPG: নাহুমসের পরে বন্ধ হাতিবাগানের ‘নব মালঞ্চ’!

জয়িতা মৌলিক LPG-র সংকটের জেরে জের বাংলার সাধারণ মানুষ। একই সঙ্গে তীব্র সমস্যায় হোটেল- রেস্তোরাঁগুলি (Hotel-Restaurant)। কিছু জায়গায় কাঠ-কয়লায়...