Sunday, June 14, 2026

সর্বদল লাইভ নয় কেন? ক্ষুব্ধ বিরোধীরা

Date:

Share post:

আজ, সোমবার, বিকেল চারটেতে নবান্নে সর্বদল বৈঠক। বিষয় করোনা হামলা ও তার প্রতিরোধ নিয়ে সিদ্ধান্ত। বৈঠক নিয়ে কোনও সমস্যা নেই। সমস্যা বৈঠক পর্বর লাইভ সম্প্রচার নিয়ে। তথ্য ও সংস্কৃতি দফতর সূত্রে এখনও পর্যন্ত যা খবর, এই বৈঠক সরাসরি সম্প্রচার করা হচ্ছে না। কিন্তু বিরোধী দলগুলির দাবি, কোন যুক্তিতে এই বৈঠক সম্প্রচার করা হবে না! যদি, করোনা নিয়ে আমলা, মন্ত্রীদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক সরাসরি সম্প্রচার করা হয়, কিংবা ক্রীড়া সংস্থাগুলিকে নিয়ে করা মুখ্যমন্ত্রীর বৈঠক লাইভ সম্প্রচার করা যায়, তাহলে সর্বদল নয় কেন? কোন যুক্তিতে সর্বদলের উপর অলিখিত নিষেধাজ্ঞা?

পাল্টা তথ্য ও সংস্কৃতি দফতর সূত্রে যুক্তি, লাইভ না দেখালে আলোচনা সোহার্দ্যের মধ্যে হওয়ার সম্ভবনা থাকে। জনমানসে মাইলেজ নেওয়ার সুযোগ থাকে না। যুক্তির ভিত্তিতেই তা হতে পারে। আর এক্ষেত্রে দ্রুত সহমতের সম্ভাবনাও থাকে। কিন্তু লাইভ সম্প্রচারের সুযোগ থাকলে বিরোধীরা সমস্যা সমাধানের চাইতে পলিটিক্যাল মাইলেজ নিতে মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকারকে আক্রমণ করতে পারেন। পাল্টা সরকারি তরফেও আক্রমণ হতে পারে। ফলে কলহের পরিবেশে আসল ইস্যু থেকে আলোচনা অন্য পথে চলে গেলেও যেতে পারে। যে পরিস্থিতি বেশিরভাগ সময়ে বিধানসভায় বিতর্কের ক্ষেত্রে দেখা যায়। আর এই পরিবেশে মুখ্যমন্ত্রীরও মেজাজ হারিয়ে ফেলার সম্ভাবনা বেশি। এই পরিস্থিতির কথা আগাম ভেবেই তথ্য-সংস্কৃতি দফতর সর্বদল বৈঠক লাইভ করছে না, এখনও পর্যন্ত এটাই সিদ্ধান্ত হয়ে রয়েছে। শেষ মুহূর্তে কি সিদ্ধান্ত বদল হবে?

Related articles

৩ ভারতীয়ের ‘খুনে’ ক্ষমা চাইল না আমেরিকা! সরব কংগ্রেস, ‘বেসুরো’ হিরণ

হরমুজ প্রণালী দিয়ে ইরানের তেল নিয়ে যাওয়ার 'অপরাধে' পালাউ-এর পতাকাধারী জাহাজে বিস্ফোরণ ঘটায় আমেরিকা। তাতে মৃত্য়ু হয়েছে ৩...

দেশটা গণতান্ত্রিক না একনায়কতান্ত্রিক, স্পষ্ট করুন: ককরোচদের মঞ্চে দাবি সোনমের

দেশজুড়ে শিক্ষাব্যবস্থার বে-হাল দশা ও NEET পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবির ডাক দিয়ে সরব 'ককরোচ...

বাংলার নতুন গোয়েন্দা পরমব্রত! ওয়েব সিরিজে চমক দিতে তৈরি অভিনেতা 

বাঙালির অন্যতম প্রিয় গোয়েন্দা আইকন 'ফেলুদা'র চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। বাদ পড়েনি...

FIFA World Cup: বিশ্বকাপে ভারত যোগ, ২০ বছর নতুন ইতিহাস লিখলেন অস্ট্রেলিয়ার নিশান

ফিফা বিশ্বকাপে ভারত যোগ। চলতি বিশ্বকাপে বেশ কয়েকটি দলে ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার আছে। অস্ট্রেলিয়ার জার্সিতে মাঠে নেমে ইতিহাস...