Sunday, June 14, 2026

লক ডাউন না মানলে রাজ্যগুলিকে কড়া ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

Date:

Share post:

দেশে যখন করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে, তখন অনেকেই লক ডাউনের সিদ্ধান্তকে তোয়াক্কা করছেন না। এই নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কড়া ভাবেই তিনি রাজ্য সরকারগুলিকে বার্তা দেন, লক ডাউন ভাঙলে তারা যেন কড়া আইন অনুযায়ী ব্যবস্থা নেয়।

সোমবার, সকালে নিজের টুইটার হ্যান্ডেল প্রধানমন্ত্রী লেখেন, এখনও কেউ কেউ লক ডাউনকে গুরুত্ব দিচ্ছেন না। এরপরে মোদি আবেদন জানান, “দয়া করে নিজেকে বাঁচান, আপনার পরিবারকে বাঁচান। সরকার যে নির্দেশ দিয়েছে সেগুলি পালন করুন।”

ইতিমধ্যে দেশের ১৩ টি রাজ্য ও ৮০ টি জেলায় লক ডাউন শুরু হয়ে গিয়েছে। পশ্চিমবঙ্গেও বিকেল ৫ টার পরে জরুরি পরিষেবা ছাড়া সবই বন্ধ হয়ে যাবে। ইতিমধ্যেই ট্রেন চলাচল বন্ধ হয়েছে।
কিন্তু এখনও অনেকেই লক ডাউনকে গুরুত্ব দিচ্ছেন না বলে অসন্তুষ্ট নরেন্দ্র মোদি।
প্রধানমন্ত্রীর সচিবালয় সূত্রে খবর, ক্যাবিনেট সচিবের পক্ষ থেকে সব রাজ্যের মুখ্য সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে, লক ডাউন ভাঙলে দৃষ্টান্তমূলক আইনি পদক্ষেপ করতে হবে, যাতে বাকিরা সচেতন হয়।

Related articles

FIFA World Cup: বিশ্বকাপে ভারত যোগ, ২০ বছর নতুন ইতিহাস লিখলেন অস্ট্রেলিয়ার নিশান

ফিফা বিশ্বকাপে ভারত যোগ। চলতি বিশ্বকাপে বেশ কয়েকটি দলে ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার আছে। অস্ট্রেলিয়ার জার্সিতে মাঠে নেমে ইতিহাস...

ছেলে টিকিট না পাওয়ায় ‘বিদ্রোহী’ কাকলি! সাফাই দিতে আসরে সাংসদ-পুত্র

বিধানসভা ভোটে তৃণমূলের পরাজয়ের পর লোকসভাতে বিদ্রোহ ঘোষণা করে তৃণমূল কংগ্রেসের আলাদা ব্লক তৈরিতে আগ্রহ দেখিয়েছেন কাকলি ঘোষ...

ওষুধের বদলে ফরমালিন! মধ্যপ্রদেশে শিশু মৃত্যুতে প্রশ্নে AIIMS ভোপাল

দেশজুড়ে উন্নত স্বাস্থ্য পরিষেবা, বিশ্বমানের চিকিৎসা পরিকাঠামো আর সবার জন্য স্বাস্থ্য সুরক্ষার দাবি নিয়ে বারবার প্রচার চালাচ্ছে কেন্দ্রের...

FIFA World Cup: VAR প্রযুক্তিকে নিয়ে বিতর্ক, মিশরের সাত তারা জার্সিতে আপত্তি ফিফার

বিশ্বকাপ (FIFA World Cup) হবে কিন্তু বিতর্ক হবে না, তাই হয় নাকি। বিশ্বকাপ শুরু হতে না হতেই বিতর্কের...