Friday, April 3, 2026

জিএসটি, আয়কর রিটার্ন জমা: সময়সীমা বাড়ল তিন মাস

Date:

Share post:

করোনা বিপর্যয়ের পরিপ্রেক্ষিতে একগুচ্ছ ঘোষণা করল কেন্দ্রীয় অর্থমন্ত্রক।

জিএসটি রিটার্ন এবং আয়কর রিটার্ন ফাইল করার সময়সীমা বাড়ল। এই দুটি ক্ষেত্রেই রিটার্ন জমা করার সময় তিন মাস বেড়ে হল ৩০ জুন। মঙ্গলবার জানিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। মার্চ, এপ্রিল, মে মাসের জিএসটি ৩০ জুনের মধ্যে জমা দিলে দেরির কারণে ক্ষুদ্র ব্যবসায়ীদের কোনও আর্থিক জরিমানা দিতে হবে না। বড় কোম্পানির ক্ষেত্রে জরিমানা বাবদ সুদের পরিমাণ হবে ৯ শতাংশ। করোনা পরিস্থিতির জন্য দেশে আর্থিক জরুরি অবস্থা জারির সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন অর্থমন্ত্রী। আধার-প্যান সংযুক্তিকরণের সময়সীমাও বেড়ে হচ্ছে ৩০ জুন। আগামী তিন মাসের জন্য ডিজিটাল ট্রেড লেনদেনের চার্জ কমানো হচ্ছে। এই তিন মাস যে কোনও ব্যাঙ্কের ডেবিট কার্ড ব্যবহার করে অন্য যে কোনও ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তুললে কোনও সার্ভিস চার্জ লাগবে না। সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালান্স রাখার নিয়মও তিন মাসের জন্য মকুব করা হচ্ছে। আমদানি-রফতানির ক্ষেত্রেও তিন মাসের জন্য নির্দিষ্ট ছাড় দেবে অর্থমন্ত্রক।

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...