Thursday, April 9, 2026

দেশবাসীকে বাঁচাতে প্রাণের ঝুঁকি নিয়ে কোভিড-১৯ টেস্ট কিট বানিয়েছিলেন অন্তঃসত্ত্বা ভাইরোলজিস্ট

Date:

Share post:

কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে যাচ্ছে ভারত সহ গোটা বিশ্ব। মারণ ভাইরাস থাবা বসিয়েছে সারাবিশ্বে। এমতাবস্থায় দেশবাসীকে রক্ষা করার জন্য অন্তঃসত্ত্বা অবস্থাতেও নিজের প্রাণের ঝুঁকি নিয়ে কাজ করে গেছেন
ড. মিনাল দাখাভে ভোঁসলে। দিনের পর দিন অন্তঃসত্ত্বা অবস্থায় দিনরাত এক করে কাজ করেছেন ল্যাবে। তৈরি করেছেন মারণ ভাইরাস পরীক্ষার কিট।

ড. মিনাল দাখাভে ভোঁসলে পুণের মাইল্যাব মলিউকিউলার ডায়াগনস্টিক কোম্পানির চিফ ভাইরোলজিস্ট। এতদিন ভারতে বিদেশ থেকে আমদানি করা টেস্ট কিট দিয়ে কাজ চলছিল। কিন্তু এই প্রথম দেশে কোভিড-১৯ টেস্ট-কিট বানালেন তিনিই।
পুণে মাইল্যাবের বানানো এই টেস্ট-কিট ইতিমধ্যেই চলে এসেছে দেশের সরকারি ও বেসরকারি ল্যাবরেটরিগুলোতে। এই টেস্ট-কিটকে সবুজ সঙ্কেত দিয়েছে পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজি এবং ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ। বৃহস্পতিবার থেকেই এই টেস্ট-কিট চলে এসেছে বাজারে।

এই কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে গিয়ে ড. মিনাল দাখাভে ভোঁসলেবলেছেন, “করোনার সংক্রমণ তখন একটু একটু করে ধরা পড়ছে দেশে। আমরা কাজ শুরু করে দিয়েছিলাম। সেই সময় প্রসবকালীন নানা জটিলতার মধ্যে দিয়ে যাচ্ছিলাম। কিন্তু দেশকে বাঁচাতে হবে, এই চিন্তাই সবচেয়ে আগে ছিল। এই টেস্ট-কিট Covid-19 সংক্রমণ ধরে দেবে মাত্র আড়াই ঘণ্টায়। বিদেশ থেকে আনানো টেস্ট-কিটগুলিতে সংক্রমণ ধরতে ৬-৭ ঘণ্টা সময় লেগে যায়। এছাড়াও একটি টেস্ট-কিটে ১০০ জনের নমুণা পরীক্ষা করা যাবে।

Related articles

বেঙ্গালুরু চিকিৎসক খুনের এক বছর পর বিস্ফোরক মোড়, স্বামীর গোপন চ্যাটে মিলল বড় সূত্র

হঠাৎই মৃত্যু হয়েছিল ব্যাঙ্গালুরুর (Bangalore) এক তরুণ চিকিৎসক কৃতিকা রেড্ডির (Young doctor Kritika Reddy)। পরিবারের দাবি ছিল স্বাভাবিক...

হিরণের মনোনয়ন পত্রে নাম প্রথম স্ত্রীর! ঋতিকাকে ‘রক্ষিতা’ কটাক্ষ অনিন্দিতার

বিতর্ক যেন পিছু ছাড়ছে না শ্যামপুরের (Shyampur BJP Candidate) পদ্মপ্রার্থী তথা অভিনেতা হিরণ চক্রবর্তীর (Hiran Chatterjee)। এবার অভিনেতার...

আইএসএল শেষেই ইংল্যান্ড সফরে ভারত, জেনে নিন ম্যাচের দিনক্ষণ

মে মাসে ইউনিটি কাপ (Unity Cup 2026 )খেলবে ভারত (Indian Men's Football Team)। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ জামাইকা। এই...

কাজ হারানো টেকনিশিয়ানদের ভবিষ্যৎ কী, রাজার পোস্টের পর বিশেষ বৈঠক প্রসেনজিতের

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Bandopadhyay) মৃত্যুতে যেন ঝড় বয়ে গেছে টলিউডের উপর দিয়ে। দফায় দফায় মিটিং করে...