Friday, June 26, 2026

নিজামপুরের করোনা আক্রান্ত যুবককে নিয়ে যা বললেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক

Date:

Share post:

রাজ্যে ফের করোনা আক্রান্ত এক যুবক। এবার পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার অন্তর্গত নিজামপুরের বাসিন্দা ৩০ বছরের করোনা আক্রান্ত যুবককে আজ, মঙ্গলবার নিয়ে আসা হয়েছে কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে। এমনটাই জানালেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ গিরিশ চন্দ্র বেরা।

গত ২৮ মার্চ মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিল ওই যুবককে। তাঁর সোয়াব পরীক্ষার জন্য বেলেঘাটা পাঠানো হয়েছিল। গতকাল, সোমবার রাতে রিপোর্টে করোনা পজিটিভ ধরা পড়েছে। আজকে তাঁকে বেলেঘাটা আইডি-তে স্থানান্তর করা হয়েছে।

পশ্চিম মেদিনীপুর জেলার জেলার সিএমওএইচ বা মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরিশ চন্দ্র বেরা জানিয়েছেন, ওই রোগীর রক্ত প্রথমে মেদিনীপুর মেডিক্যাল কলেজে পরীক্ষা করা হলে তা করোনা পজিটিভ রিপোর্ট আসে। তারপর নাইসেডে পাঠিয়ে পরীক্ষা করানো হলে রিপোর্ট সেই পজিটিভই আসে। ওই যুবকের সংস্পর্শে আসা সমস্ত ব্যাক্তিদের ইতিমধ্যেই চিহ্নিত করা শুরু হয়েছে। এরপর সকলকেই কোয়ারেন্টাইনে পাঠানো হবে।

Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...