Sunday, June 14, 2026

লকডাউনের জের: এবার ছাড় স্বাস্থ্য ও গাড়ির বিমায়

Date:

Share post:

দেশ জুড়ে লকডাউন পরিস্থিতিতে অর্থনীতির বেহাল দশা। অনেক জায়গাতেই মাস পয়লায় বেতন হয়নি। আবার যাঁদের বেতন হয়েছে, তাঁদের মধ্যেও অনেকে কম টাকা পেয়েছেন। এই পরিস্থিতিতে স্বাস্থ্য বিমা এবং গাড়ির ইন্সিওরেন্সের প্রিমিয়াম জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হল। ২১ এপ্রিলের মধ্যে এই প্রিমিয়াম জমা দেওয়া যাবে। লকডাউনের সময় যাঁদের প্রিমিয়াম জমা দেওয়ার নির্ধারিত সময় ছিল, তাঁরা ২১ এপ্রিল পর্যন্ত সময় পাবেন। এক্ষেত্রে কোনও লেট ফি দিতে হবে না বলে জানানো হয়েছে।

এর আগে ব্যাঙ্কের ইএমআই-তে ছাড় দেওয়া হয়েছে গ্রাহকদের। কেবলের টাকা দিতে না পারলেও পরিষেবা চালু রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে রাজ্য বিদ্যুৎ পর্ষদের তরফেও বিল জমা দেওয়ার ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিমা কোম্পানির সিদ্ধান্তে কিছুটা স্বস্তিতে গ্রাহকরা।

Related articles

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...

বিশ্বকাপে পপ তারকা ও কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্তরঙ্গ মুহূর্ত

কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং পপ গায়িকা কেটি পেরিকে একসঙ্গে হাত ধরাধরি করে দেখা গেল ফিফা বিশ্বকাপ...

আইন-বিরোধী জোট: অভিষেকের চিঠি নিয়ে স্পিকারের কাছে সাগরিকা, কীর্তি

যেভাবে দলের বিরুদ্ধে লোকসভায় জোট তৈরির চেষ্টা চালাচ্ছেন তৃণমূলের এক শ্রেণির 'বিদ্রোহী' বলে দাবি করা সাংসদ, তা আদতে...