Sunday, June 14, 2026

“চা কাকু” মৃদুলবাবুর সারাজীবন দায়িত্ব নিলেন মানবিক মিমি

Date:

Share post:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডাকা “জনতা কার্ফু”-এর দিন বাড়ি থেকে বেড়িয়ে চায়ের দোকানে চা খেতে গিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিওতে ভাইরাল হয়েছিলেন “চা কাকু” ওরফে মৃদুল দেব। “আমরা চা খাবো না? চা খাব না আমরা?” এই কথাটি নিয়ে কখনও মিম, কখনও জোক ছেয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়।

এই মৃদুলবাবু দিন আনা দিন খাওয়া লোক। লকডাউনের জেরে এই মূর্হুতে আরও অনেকের মতো মৃদুলবাবুরও কোনও রোজগার নেই। সেই কথা সামনে আসতেই অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দেন তাঁর দিকে।

এবার মৃদুলবাবুর পাশে দাঁড়ালেন যাদবপুরের তৃণমূল সাংসদ তথা টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। মৃদুল দেবের সংসারের সমস্ত প্র‍য়োজনীয় জিনিসপত্র তাঁর বাড়িতেই পৌঁছে দিলেন মিমি।

শুধু তাই নয়, মৃদুলবাবুর সঙ্গে মিমি ভিডিও কনফারেন্স করে বলেন “চিন্তা করবেন না। যা প্রয়োজন হবে, আমরা লোকদের ফোনে জানাবেন। আমি সব পাঠিয়ে দেব”।

শুধু চাল-ডাল-সহ প্রয়োজনীয় সামগ্রী নয়, সেইসঙ্গে চা প্রেমিক মৃদুলবাবুকে একটি চায়ের প্যাকও উপহার হিসেবে পাঠান মিমি। আর বাড়ির বাইরে গিয়ে নয়, বাড়ি বসেই চা খাবেন সেই কথাই দিলেন মৃদুলবাবু।

একইসঙ্গে, মানবিক মিমি মৃদুলবাবুর ছেলের সারা জীবনের পড়াশোনার দায়িত্বও নিলেন।

Related articles

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...

বিশ্বকাপে পপ তারকা ও কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্তরঙ্গ মুহূর্ত

কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং পপ গায়িকা কেটি পেরিকে একসঙ্গে হাত ধরাধরি করে দেখা গেল ফিফা বিশ্বকাপ...

আইন-বিরোধী জোট: অভিষেকের চিঠি নিয়ে স্পিকারের কাছে সাগরিকা, কীর্তি

যেভাবে দলের বিরুদ্ধে লোকসভায় জোট তৈরির চেষ্টা চালাচ্ছেন তৃণমূলের এক শ্রেণির 'বিদ্রোহী' বলে দাবি করা সাংসদ, তা আদতে...