Wednesday, April 8, 2026

আমাজনের জঙ্গলে করোনার প্রথম বলি এক কিশোর

Date:

Share post:

করোনার প্রকোপ থেকে ছাড় পায়নি আমাজনও। আমাজনের গভীর জঙ্গলে, একেবারে প্রকৃতির কোলে থাকা জনজাতি গোষ্ঠীর মধ্যেও  নভেল করোনাভাইরাসের খোঁজ পাওয়া গিয়েছিল। এবার সেখান থেকে মৃত্যুর খবর মিলল। করোনা পজিটিভ এক কিশোরের মৃত্যু হয়েছে আমাজনে। খবরের সত্যতা স্বীকার করেছে ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রক। এই ঘটনার পর আমাজনের এই অরণ্যচারীদের ভবিষ্যত নিয়ে চিন্তা আরও বেড়েছে ব্রাজিল প্রশাসনের।

ব্রাজিল প্রশাসন সূত্রে খবর, গত ৩ এপ্রিল ইয়ানোমামি উপজাতির বছর পনেরোর এক কিশোর গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাঁকে নিকটবর্তী রোরেইমার হাসপাতালে ভরতি করা হয়। এরপর উপসর্গ দেখে চিকিৎসকরা COVID-19 পরীক্ষা করান। রিপোর্ট পজিটিভ আসে। তারপরই তাঁদের মধ্যে আশঙ্কা ছড়িয়ে পড়েছিল। এদিকে, এই কিশোরের শারীরিক অবস্থা ক্রমশ খারাপ হতে থাকে। ইনটেনসিভ কেয়ার ইউনিটে নিয়ে তাঁকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা বিফলে যায়। বৃহস্পতিবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে সে। আমাজনের জঙ্গলে করোনার প্রথম বলি।

Related articles

রাজনৈতিক কাজে যুক্ত থাকলেই কড়া ব্যবস্থা, শাস্তির হুঁশিয়ারি মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখতে এবং সরকারি কর্মীদের নিরপেক্ষতা নিশ্চিত করতে নজিরবিহীন পদক্ষেপ করল রাজ্য প্রশাসন। সরকারি...

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...