Sunday, June 7, 2026

শিলিগুড়ি, মুর্শিদাবাদে লকডাউনের শর্ত মানা হচ্ছে না, রাজ্যকে ফের চিঠি স্বরাষ্ট্রমন্ত্রকের

Date:

Share post:

রাজ্য সরকারকে ফের চিঠি দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। আবারও বলা হয়েছে, লকডাউন ঠিকভাবে মানা হচ্ছে না এই রাজ্যের সব জায়গায়। লকডাউন না মেনে কোথাও কোথাও এমন বিভিন্ন জিনিসের দোকান খোলা থাকছে, যেগুলি জরুরি নয় আদৌ। অত্যাবশ্যক পরিষেবার মধ্যেও পড়ে না। কোনও কোনও ধর্মস্থানে এখনও অপ্রয়োজনীয় জমায়েত চলছে।

ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টের আওতায় এই চিঠি লেখা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে। মুখ্যসচিব ও রাজ্য পুলিশের ডিজিকে উদ্দেশ্য করে লেখা চিঠিতে বলা হয়েছে, রাজ্যের নানা জায়গায় লকডাউনের নিয়ম মানা হচ্ছে না। বিভিন্ন জায়গায় অপ্রয়োজনে জমায়েত করছেন মানুষ। শিলিগুড়িতে এমন অনেক দোকান খোলা রাখা হয়েছে, যেগুলি জরুরি পণ্যের দোকান নয়। একইসঙ্গে চিঠিতে লেখা হয়েছে, মুর্শিদাবাদেও কিছু অপ্রয়োজনীয় ধর্মীয় জমায়েত করা হচ্ছে।
কেন্দ্রের চিঠিতে নির্দেশ দেওয়া হয়েছে, লকডাউন যাতে যথাযথভাবে মানা হয়, সেবিষয়ে রাজ্যেকে পদক্ষেপ করতে হবে। ভবিষ্যতে এমন যাতে আর না হয়, সে জন্য জেলা প্রশাসন ও সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

তবে শুধু এ রাজ্যকেই নয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে সমস্ত রাজ্য প্রশাসনকেই চিঠি দিয়ে সতর্ক করা হয়েছে, যাতে লকডাউনের সমস্ত নিয়ম মানা হয়। বিশেষ করে বলা হয়েছে, পণ্যপরিবহণের জন্য চলা ট্রাকের গতিবিধি নিয়ন্ত্রণের কথা। কোয়ারান্টিনে থাকা মানুষদের উপর বিশেষ নজরদারি অব্যাহত রাখার কথাও বলা হয়েছে।

 

Related articles

স্বরূপের গ্রেফতারিতে ‘৭২ ঘণ্টা চ্যালেঞ্জ’ জয়ের উদযাপন দেব- অনির্বাণের!

টলিপাড়ার 'বয়কট সংস্কৃতি' প্রায় দেড় বছরের জন্য কাজ কেড়ে নিয়েছিল অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের (Anirban Bhattacharya)কাছ থেকে। কিন্তু এবার...

প্রস্তুতি ম্যাচে জয়ের মধ্যেই ধাক্কা ব্রাজিলের, চোট পেয়ে অনিশ্চিত নির্ভরযোগ্য ফুটবলার

বিশ্বকাপের (FIFA World Cup) আগে শেষ প্রস্তুতি ম্যাচে মিশরের বিরুদ্ধে ২-১ গোলে জয় পেল ব্রাজিল(Brazil)। ব্রাজিলের হয়ে দু’টি...

১.৭৭ লক্ষ কোটির ঋণ! হিমন্ত সরকারের কীর্তিতে উদ্বিগ্ন আদালত

হিসাব বহির্ভূত অর্থ খরচ করেছে অসমের হিমন্ত বিশ্বশর্মার (Himanta Biswa Sarma) বিজেপি সরকার (BJP Govt.)। সম্প্রতি ক্যাগ রিপোর্টে...

সরকারি হাসপাতালে ভুয়ো ডাক্তার! আবার সেই ডবল ইঞ্জিন মধ্যপ্রদেশের ছবি

বিজেপি জমানায় শিক্ষা ব্যবস্থা নিয়ে বড় সড় প্রশ্নের মুখে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan) থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।...